Viral Video

খাবার পরিবেশন করতে এল ‘ভূত’! নখ দেখে ছিটকে গেলেন গ্রাহকেরা, চিৎকারও করলেন, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁয় খেতে গিয়েছেন একদল তরুণ-তরুণী। রেস্তরাঁর অন্দরে ভৌতিক পরিবেশ। অন্দরসজ্জা এবং আলোও বেশ ভূতুড়ে। দেওয়ালে টাঙানো রয়েছে তেনাদের ছবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৭:৫২
Video shows group of young customer screaming after going to horror-themed restaurant in Varanasi

ছবি: ইনস্টাগ্রাম।

ভৌতিক কায়দায় সাজানো রেস্তরাঁ। যাঁরা খাবার পরিবেশন করছেন, তাঁরাও ভূতুড়ে পোশাক পরে রয়েছেন। আর সেই রেস্তরাঁয় খেতে গিয়েই অবস্থা খারাপ হল একদল তরুণের। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি বেনারসের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁয় খেতে গিয়েছেন একদল তরুণ-তরুণী। রেস্তরাঁর অন্দরে ভৌতিক পরিবেশ। অন্দরসজ্জা এবং আলোও বেশ ভূতুড়ে। দেওয়ালে টাঙানো রয়েছে তেনাদের ছবি। এর মধ্যে হঠাৎই রেস্তরাঁর এক কর্মী ভূতের পোশাক পরে তরুণ গ্রাহকদের জন্য খাবার নিয়ে আসেন। আঙুলে বড় বড় নকল নখও লাগিয়েছিলেন তিনি। ওই কর্মীকে দেখে আঁতকে ওঠেন তরুণ-তরুণীরা। ওই কর্মী সকলের সঙ্গে হাত মেলাতে আসতেই তাঁরা ছিটকে সরে যান। কেউ কেউ আবার বিষয়টি উপভোগ করে হাসতেও থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে রেস্তরাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকেই। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কেউ যদি এখানে একা খেতে আসে তা হলে তার অবস্থা খারাপ হয়ে যাবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমি থাকলে এই দৃশ্য দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হতাম।’’

Advertisement
আরও পড়ুন