Viral Video

মুখে গোখরোর মুখ ঢুকিয়ে চুমু খাওয়ার চেষ্টা! কেরামতির খেসারত দিতে হল যুবককে, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর হাতে একটি মাঝারি মাপের সাপ। সাপের মুখ নিজের মুখে ঢুকিয়ে রেখেছেন তিনি। সাপটিকে চুমু খাওয়ার চেষ্টা করে নানা কেরামতি দেখাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:১৬
Video shows man holding cobra bizarrely but it attacked him in Haryana

ছবি: ইনস্টাগ্রাম।

মুখে গোখরোর মুখ ঢুকিয়ে কেরামতি। আর সেই কেরামতি দেখাতে যাওয়াই কাল হল। জিভে মোক্ষম ছোবল খেলেন যুবক। কিছু ক্ষণ পরেই মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে হরিয়ানার করনালে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর হাতে একটি মাঝারি মাপের সাপ। সাপের মুখ নিজের মুখে ঢুকিয়ে রেখেছেন তিনি। সাপটিকে চুমু খাওয়ার চেষ্টা করে নানা কেরামতি দেখাচ্ছেন। এমন সময়েই ঘটে যায় অঘটন। সাপটি ছোবল মারে যুবকের জিভে। ছিটকে পড়ে যান যুবক। তবে সামলে নিয়ে কিছু ক্ষণ পরে আবার সাপটির মুখ নিজের মুখে ঢোকান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, যুবক যে সাপটিকে নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন, সেটি একটি বিষধর গোখরো। সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এবিপিনিউজ়টিভি’-র ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘গোখরা বিশ্বের অন্যতম বিপজ্জনক সাপ। এর বিষে শক্তিশালী নিউরোটক্সিন থাকে, যা সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। গোখরার কামড়ে শরীর অবশ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় এবং দ্রুত চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে। তাই গোখরো নিয়ে মজা করার আগে একশো বার ভাববেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বিপজ্জনক পাগলামি! কেরামতি দেখাতে গিয়ে বেঘোরে প্রাণটা গেল তো!’’

Advertisement
আরও পড়ুন