Viral Video

সদ্যোজাতকে নিয়েই ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে সুইডেনের মন্ত্রী! ছেলে কোলে করলেন বক্তৃতাও, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইডেনের জলবায়ু মন্ত্রী রোমিনা তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠকে যোগ দিয়েছেন। পুরো বৈঠক জুড়ে সন্তান তাঁর কোলেই ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১০:৫৪
Video shows Swedish minister arrives at EU meeting with baby in lap

ছবি: ইনস্টাগ্রাম।

ইউরোপীয় ইউনিয়নের বৈঠক। কিন্তু বাড়িতে সদ্যোজাত সন্তানকে রেখে যাওয়ার উপায় নেই। তাই সেই একরত্তিকে নিয়েই বৈঠকে যোগ দিলেন সুইডেনের জলবায়ু মন্ত্রী রোমিনা পোরমুখতারি। সন্তানকে কোলে নিয়ে বক্তৃতাও করলেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় সুইডেনের জলবায়ু মন্ত্রী রোমিনাকে তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে অংশ নিতে দেখা গিয়েছে। ভিডিয়োটি সবার নজর কেড়েছে কারণ এতে তাঁকে একই সঙ্গে তাঁর দেশের এবং সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। সমাজমাধ্যমে অনেকেই ভিডিয়োটিকে মাতৃত্ব এবং পেশাগত জীবনের ভারসাম্যের এক চমৎকার উদাহরণ হিসাবে অভিহিত করেছেন।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইডেনের জলবায়ু মন্ত্রী রোমিনা তাঁর ছোট সন্তানকে কোলে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠকে যোগ দিয়েছেন। পুরো বৈঠক জুড়ে সন্তান তাঁর কোলেই ছিল। শিশুটিকে কিছু ক্ষণ কাঁদতে দেখা গেলেও মন্ত্রী শান্ত ভাবে তার খেয়াল রাখেন। পাশাপাশি বৈঠকের আলোচনার দিকেও তাঁকে গভীর মনোযোগ দিতে দেখা যায়। ভিডিয়োর পরবর্তী অংশে মন্ত্রীকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় তাঁর সন্তানকে তাঁর কোলে আরামে ঘুমোতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম এবিপি নিউজ়ের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই তাঁকে যেমন এক দায়িত্বশীল মা হিসাবে অভিহিত করেছেন, তেমনই আবার অনেকে তাঁর পেশাদারিত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘মা তো মা-ই, তিনি যে দেশেরই হন না কেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘নারীরা সব কিছুই করতে পারেন। সন্তান কোনও মায়ের দুর্বলতা নয়। তা এক জন শক্তিশালী নারীর পরিচয়, যিনি নিজের সব দায়িত্বই ভাল ভাবে বোঝেন।’’

Advertisement
আরও পড়ুন