Gurugram

‘বিনামূল্যে যাব’! পুলিশকর্মীর অন্যায় আবদার শুনে প্রতিবাদ অটোচালকের, পাল্টা জুটল গালিগালাজ, নিন্দা নেটপাড়ায়

সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই পুলিশকর্মী অটোয় উঠে চালককে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে বলেন। চালক তা প্রত্যাখ্যান করেন এবং জানান যে, তিনি আগেই একটি বুকিং অ্যাপের মাধ্যমে অন্য এক যাত্রীর ভাড়া পেয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৩:৩৮
Gurugram Policeman abuses auto driver for refusing free ride to him

ছবি: এক্স থেকে নেওয়া।

অসদাচরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। গুরুগ্রামের পুলিশকর্মীকে বিনামূল্যে গাড়ি চড়াতে অস্বীকার করায় গালিগালাজ শুনলেন এক অটোচালক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োয় এক পুলিশকর্মী এবং অটোচালকের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ দেখা গিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় অত্যন্ত আপত্তিকর এবং কুরুচিকর ভাষা ব্যবহার করার কারণে তা এই প্রতিবেদনে ‘এমবেড’ করা হচ্ছে না।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই পুলিশকর্মী অটোয় উঠে চালককে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে বলেন। চালক তা প্রত্যাখ্যান করেন এবং জানান যে, তিনি আগেই একটি বুকিং অ্যাপের মাধ্যমে অন্য এক যাত্রীর ভাড়া পেয়েছেন। তাই সেই যাত্রীকে বিপদে ফেলে রেখে তিনি অন্য কোনও বিনা ভাড়ার যাত্রায় যেতে পারবেন না।

অভিযোগ, এর জবাবে ওই পুলিশকর্মী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তরুণ অটোচালককে। দৃশ্যত ক্ষুব্ধ চালক প্রশ্ন তোলেন, নিজের পেশাগত দায়িত্ব পালন করার জন্য কেন তাঁকে মৌখিক আক্রমণের শিকার হতে হচ্ছে। ভিডিয়োর শেষে অটোচালক সরাসরি ক্যামেরার সামনে কথা বলেন। তিনি জানান, তিনি একটি বৈধ বুকিং অনুযায়ী কাজ করতে এসেছিলেন, ঠিক তখনই ওই কর্মকর্তা তাঁর গাড়িতে উঠে বিনা ভাড়ায় যাত্রার দাবি জানান। চালক রাজি না হওয়ায় তাঁকে বার বার গালিগালাজ করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ঘটনাটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে ওই পুলিশকর্মীর আচরণের ব্যাপক নিন্দা করা হচ্ছে। অনেকেই পুলিশকর্মীর আচরণ এবং দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। যদিও গুরুগ্রাম পুলিশ এখনও এই বিষয়ে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement
আরও পড়ুন