Viral Video

মালাবদলের সময় আগুন ধরল মঞ্চে! ছড়াল বিশৃঙ্খলা, পালিয়ে বাঁচলেন নবদম্পতি, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। ছবি তোলাচ্ছেন। আনন্দ করছেন অতিথি-আত্মীয়স্বজনেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:৩৮
Video shows wedding stage catches fire, newlywed couple escape

ছবি: ইনস্টাগ্রাম।

মালাবদল অনুষ্ঠানের সময় বিয়ের মঞ্চে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন নবদম্পতি। বিশৃঙ্খলা ছড়াল অতিথিদের মধ্যে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মে সন্ধ্যায় রাজস্থানের যোধপুরের পাল রোডে অবস্থিত একটি রিসর্টে ঘটনাটি ঘটেছে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। ছবি তোলাচ্ছেন। আনন্দ করছেন অতিথি-আত্মীয়স্বজনেরা। কিন্তু মালাবদল অনুষ্ঠানের পর পরই ঘটে যায় বিপত্তি। বিয়ে উপলক্ষে মঞ্চে সাজানো কৃত্রিম ফুলে আগুন ধরে যায়। মঞ্চে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। বিশৃঙ্খলা তৈরি হয়। আগুন আরও তীব্র হতে থাকায় নিরাপদ আশ্রয়ের দিকে পালাতে বাধ্য হন নবদম্পতি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বেশ কয়েক জন অতিথি জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছু ক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভারত২৪লাইভ’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিয়েবাড়িতে দাহ্য পদার্থ ব্যবহার করা নিয়ে সতর্কও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! বরাতজোরে নবদম্পতি বেঁচে গিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন