Viral Video

খোশমেজাজে প্রেমিকার সঙ্গে গাড়ি চড়ে যাচ্ছিলেন যুবক, দেখতে পেয়ে লাফিয়ে বনেটে উঠলেন স্ত্রী! পড়ল হুলস্থুল, ভাইরাল ভিডিয়ো

প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকার সঙ্গে গাড়ি করে যাওয়া ওই যুবকের নাম নেত্রপাল। প্রেমিকাকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। যুবক চালকের আসনে বসেছিলেন। পাশের আসনে বসেছিলেন তাঁর প্রেমিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১২:২৮
Video shows woman in Bareilly catches husband with another woman inside car, jumps on bonnet

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রেমিকাকে নিয়ে গাড়ি চড়ে যাচ্ছিলেন যুবক। দেখে ফেললেন স্ত্রী। স্বামীকে তাঁর প্রেমিকার সঙ্গে হাতেনাতে ধরে ফেললেন। স্বামী গাড়ির গতি বাড়িয়ে পালাতে গেলে লাফ দিয়ে গাড়ির বনেটে উঠে পড়লেন বধূ। ঝুলে ঝুলেই গেলেন বেশ খানিকটা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলীতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকার সঙ্গে গাড়ি করে যাওয়া ওই যুবকের নাম নেত্রপাল। প্রেমিকাকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। যুবক চালকের আসনে বসেছিলেন। পাশের আসনে বসেছিলেন তাঁর প্রেমিকা। কিন্তু নেত্রপালের স্ত্রী তাঁকে এবং তাঁর প্রেমিকাকে রাস্তার মাঝে হাতেনাতে ধরে ফেলেন। নেত্রপাল গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে পালাতে গেলে এক লাফে বনেটের ওপর উঠে পড়েন তাঁর স্ত্রী। ও ভাবেই গাড়ি চলতে থাকে। গাড়ির বনেটে ঝুলে ঝুলেই যেতে থাকেন নেত্রপালের স্ত্রী। একটু পরে গাড়ি থামলে তিনি বনেট থেকে নেমে স্বামীর সঙ্গে ঝামেলা শুরু করেন। ধাক্কাধাক্কিও হয়। তাঁদের গন্ডগোলকে কেন্দ্র করে ভিড় জমে যায় রাস্তায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার নেত্রপালের স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যে দিকে তাকাই কেবল পরকীয়া। তবে এ সব বিষয় শান্ত ভাবে মিটিয়ে ফেলাই উচিত।’’

Advertisement
আরও পড়ুন