Viral Video

পাম্পে তরুণীদের দেখে 'বেজে উঠল বাঁশি'! মন জয় করতে অদ্ভুত কাণ্ড দুই তরুণের, খেলেন চড়ও, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পেট্রল পাম্পে বাইকে তেল ভরাতে এসেছেন দুই তরুণ। লাইনে অন্য বাইক আরোহীরাও ছিলেন। সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ তাঁরা কাছাকাছি দাঁড়িয়ে থাকা দুই তরুণীকে লক্ষ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৯:২৬
Video shows two young men tries to impress women in petrol pump and does bizarre thing

ছবি: এক্স থেকে নেওয়া।

পেট্রল পাম্পে তরুণীদ্বয়কে দেখে সামলাতে পারলেন না দুই তরুণ। বাইক নিয়ে কায়দাবাজি করতে গিয়ে বিপজ্জনক কাণ্ড ঘটালেন। দিতে হল মাসুলও। চড় খেলেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পেট্রল পাম্পে বাইকে তেল ভরাতে এসেছেন দুই তরুণ। লাইনে অন্য বাইক আরোহীরাও ছিলেন। সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ তাঁরা কাছাকাছি দাঁড়িয়ে থাকা দুই তরুণীকে লক্ষ করেন। তরুণীদ্বয়কে দেখে উৎসাহিত হয়ে যান দুই তরুণ। তাঁদের মধ্যে এক জন বাইক চালানোর দক্ষতা দেখিয়ে দুই তরুণীকে প্রভাবিত করার চেষ্টা করেন। কিন্তু কখনও কখনও অতিরিক্ত কায়দা দেখাতে গিয়ে হিতে বিপরীত হয়, আর তরুণদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলেন তাঁরা। বাইকের সামনের চাকা উঠে গিয়ে তা সোজা পেট্রল পাম্পের কর্মীর দিকে ধেয়ে যায়। কর্মীকে গিয়ে ধাক্কাও মারে বাইকটি। অন্য এক বাইকেও ধাক্কা মারে। আর তার পরেই বাইকে তেল ভরাতে আসা এক যুবক চড় মারেন তরুণকে। বাকিরাও তাঁদের নিন্দায় সরব হন। যাঁদের জন্য কেরামতি দেখাতে গিয়েছিলেন ওই দুই তরুণ, সেই তরুণীরাও তাঁদের দেখে হাসতে থাকেন। পুরো ঘটনাটি পেট্রল পাম্পে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রক্ষা ইয়াথার্থ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পেট্রল পাম্পে বিপজ্জনক কেরামতি দেখানোর জন্য তরুণের নিন্দাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘স্টাইল দেখাতে গিয়ে নিজেরাই নিজেদের হাসির পাত্র করল। চড়ও খেল। এই ধরনের মানুষদের সঙ্গে ঠিক এমনটাই হওয়া উচিত।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘এ জন্যই বলে মেয়েদের মন জয় করার চেষ্টা কখনও করতে নেই। তাতে বিপদ বাড়ে বই কমে না।’’

Advertisement
আরও পড়ুন