Viral Video

দেশভাগে আলাদা হয়েছিলেন, ৭৮ বছর পর পাকিস্তান গিয়ে খুঁজে পেলেন হারানো বন্ধুকে! ভাইরাল আবেগঘন মুহূর্তের ভিডিয়ো

দেশভাগের সেই কোপ পড়েছিল দুই বন্ধুর উপর। মাঝে বয়ে গিয়েছে প্রায় ৭৮ বছর। এত দিন পর পুনরায় দেখা হল তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৬:১০
friends

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

১৯৪৭ সালে স্বাধীন হয় ভারত। আনন্দের এই মুহূর্তেও বহু মানুষের জীবনে নেমে এসেছিল বিষাদের অন্ধকার। কারণ, ভারত স্বাধীন হওয়ার পর দেশভাগ করা হয়। তখন বহু মানুষের নাগরিকত্ব বদলে যায়। দেশভাগের সেই কোপ পড়েছিল দুই বন্ধুর উপর। মাঝে বয়ে গিয়েছে প্রায় ৭৮ বছর। এত দিন পর পুনরায় দেখা হল তাঁদের। আবেগঘন সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি পাকিস্তানে ঘটেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভরা বাজারের মাঝে মুখোমুখি দাঁড়িয়ে দুই প্রৌঢ়। দু’জনেরই চোখ একে অপরের মুখের দিকে আটকে রয়েছে। সম্বিত ফিরতেই তাঁরা এগিয়ে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। দূরে গিয়েও মনে রেখেছিলেন নাম। দু’জনেরই চোখের কোণে দেখা গেল জলবিন্দু। শুরু হল স্মৃতি রোমন্থন করা। ফেলে আসা দিনগুলি নিয়ে একে অপরের সঙ্গে কথা বলা শুরু করলেন তাঁরা। মন ভাল করা পুর্নমিলনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘লভলি_সিংহ৯২১৩’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ৫২ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা আবেগতাড়িত মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বহু নেটাগরিক তাঁর মা-বাবার দেশভাগের পর আলাদা হয়ে যাওয়া বন্ধুদের কথা জানিয়েছেন মন্তব্যবাক্সে। অনেকে দুই প্রৌঢ়ের সুস্বাস্থ্য কামনা করেছেন।

Advertisement
আরও পড়ুন