West Bengal Congress

আসন্ন নির্বাচনে রাজ্যের প্রতিটি আসনে একা লড়তে পারে কংগ্রেস, চলছে আলোচনা

এই নির্বাচনে পাহাড়ে জোট ছাড়া একাই লড়তে চাইছে কংগ্রেস। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আসন্ন বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে তারা ২৯৪টি আসনের জন্য প্রার্থী খোঁজাও শুরু করেছে। তবে পাহাড়ে তাঁরা একা লড়বে না জোট করবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। তাই তারা পাহাড়ের কর্মীদের সঙ্গে এ বিষয়ে দফায় দফায় আলোচনা চালাচ্ছে। পাহাড়ে দলের অবস্থান নিয়ে মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেস দফতরে কর্মীদের সঙ্গে বেঠক করেন দলের পর্যবেক্ষক প্রকাশ জোশী।

Advertisement

গত লোকসভা নির্বাচনে অজয় এডওয়ার্ডের হাত ধরেছিল কংগ্রেস। তবে বিধানসভা নির্বাচনে তারা দলের আত্মমূল্যায়ণ করতে চায়। তাই এই নির্বাচনে পাহাড়ে জোট ছাড়া একাই লড়তে চাইছে কংগ্রেস। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

প্রকাশ বলেন, "পাহাড় নিয়ে এখনই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে কর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে। তবে আমরা চাই ২৯৪টি আসনে একা লড়াই করতে। সেই মতো প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে দলের অন্দরে।” তিনি আরও বলেন, “কংগ্রেস ক্ষমতায় না থাকলেও হারিয়ে যায়নি তাদের শক্তি ক্ষয় হয়নি। আমাদের দল এখনও যথেষ্ট শক্তিশালী। তবে যাঁরা দুর্দিনেও কংগ্রেসের পতাকা ছাড়েননি তাঁদের গুরুত্ব দেওয়া হবে। তাঁদের সঙ্গে আলোচনা করেই দলের প্রার্থী ঠিক করা হবে। তবে পাহাড়ের মধ্যস্থতাকারীকে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। তাঁর কোনও কথাকেই আমরা সমর্থন করছি না।"

অন্য দিকে, জেলা সভাপতি সুবীন ভৌমিক বলেন, "নির্বাচন এলেই পাহাড় নিয়ে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু পাহাড়ের উন্নয়ন একমাত্র কংগ্রেস করতে পারে। দেশের ক্ষমতায় যখন কংগ্রেস ছিল, তখনই ডিজিএইচসি, জিটিএ হয়েছে। আমরা এলে পাহাড়ের সমস্যার সমাধান করতে পারব। তাই আমরা কর্মীদের সঙ্গে কথা বলে পাহাড় নিয়ে সিদ্ধান্ত নেব। যদিও তারা একাই লড়তে চাইছে। তবুও আমরা গোটা পরিস্থিতিতে নজর রাখছি।"

Advertisement
আরও পড়ুন