SIR in West Bengal

‘কাজের চাপ’ আরও বেড়ে গেল বিএলও-দের! কমিশনের নির্দেশে এর পর বাড়ি বাড়ি গিয়ে বিলি করতে হবে ভোটার স্লিপ

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, গত ১৫-২০ বছর ধরে ভোটার স্লিপ বিলির কাজ করেননি অনেক বিএলও। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী, এটা তাঁদেরই কাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯

আসন্ন বিধানসভা ভোটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, গত ১৫-২০ বছর ধরে ওই কাজ করেননি অনেক বিএলও। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী, ভোটার স্লিপ বিলি করা তাঁদেরই কাজ। ফলে এ বার তাঁদের তা করতে হবে।

Advertisement

এত দিন অনেক জায়গায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটার স্লিপ দিতে যেতেন বলে অভিযোগ। সিইও দফতর সূত্রের খবর, নির্বাচনী প্রক্রিয়াকতে আরও স্বচ্ছ এবং পক্ষপাতহীন করার লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, ‘মাত্রাতিরিক্ত কাজের চাপে’র প্রতিবাদে রাজ্যের মুখ্য সিইও-র দফতরে গত নভেম্বর থেকে কয়েক দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের একাংশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বের বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত এই বুথস্তরের আধিকারিকদের উপর এ বার ভোটরা স্লিপ বিলির কাজ চাপানোর ফলে ফের অসন্তোষের বহিঃপ্রকাশ দেখা যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বিহারের পরে এখন পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে(৩টি কেন্দ্রশাসিত অঞ্চল-সহ) এসআইআর-এর কাজ চলছে। ৫ লক্ষ ৩২ হাজারের বেশি বিএলও কাজ করছেন। পশ্চিমবঙ্গে বিএলও-দের উপরে বাড়তি কাজের চাপ নেই বলে কমিশনের দাবি। প্রত্যেক বিএলও-র উপরে গড়পড়তা ২৫০টি পরিবার এবং ৯০০ থেকে ১,০০০ জন ভোটারের দায়িত্ব রয়েছে। এই ভোটারদের ফর্ম বিলি, তা জমা নিয়ে ফর্ম ‘ডিজিটাইজ়ড’ করার দায়িত্ব পালন করছেন তাঁরা। এ বার নতুন ভোটার তালিকা অনুযায়ী যাচাই করে ভোটারদের হাতে স্লিপ তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হবে তাঁদের। প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন