Iran Protest

খামেনেই-বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার ‘অপরাধে’ যুবকের ফাঁসির শাস্তি ইরানে! প্রশ্নের মুখে বিচারপ্রক্রিয়া

গত জানুয়ারিতে উত্তাল গণবিক্ষোভ-পর্বে ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজ়াদ ঘোষণা করেছিলেন, বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ হিসাবে দেখা হবে। ওই ‘অপরাধে’ ইরানের আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫
Iranian court sentences young man to death for joining anti-Khamenei protests

আয়াতোল্লা খামেনেই। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমজনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঠেকাতে আবার পুরনো পথেই হাঁটার ইঙ্গিত দিল আয়াতোল্লা খামেনেইয়ের ইরান। গত ২৭ ডিসেম্বর রাত থেকে সে দেশে শুরু হওয়া গণবিক্ষোভে যোগ দেওয়ার ‘অপারাধে’ আবার এক যুবকের ফাঁসির শাস্তি ঘোষণা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স ওই যুবকের পরিবারের ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

Advertisement

তবে ফাঁসির সাজা কার্যকর হবে, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি তেহরান। গত জানুয়ারিতে উত্তাল গণবিক্ষোভ-পর্বে ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজ়াদ ঘোষণা করেছিলেন, বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ হিসাবে দেখা হবে। ওই ‘অপরাধে’ ইরানের আইনে মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। ওই আইনেই সংশ্লিষ্ট যুবকের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া গণবিক্ষোভে ইরানে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, ৩০ হাজারের বেশি বিক্ষোভকারীকে খুন করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের বাহিনী। পাশাপাশি, ‘ধর্মদ্রোহী’ চিহ্নিত করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে। তবে আমেরিকা এবং পশ্চিমি দেশগুলির চাপের মুখে ৮০০ জনের ফাঁসির সাজা কার্যকর স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের সরকার। প্রসঙ্গত, প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল ইরানে। ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছিল। কিন্তু কঠোর দমননীতি প্রয়োগ করে তা অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছেন খামেনেই-পেজ়েকশিয়ানরা।

Advertisement
আরও পড়ুন