Bengali TV Shows

পুজোর আগেই ছোট পর্দায় চমক দিয়ে প্রত্যাবর্তন একগুচ্ছ তারকার! 'বাহা' রণিতা থেকে 'পাখি' মধুমিতা-সহ কে কে আছেন তালিকায়?

বাংলার দুই জনপ্রিয় চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে, সেখানেই দেখা মিলবে এই তারকাদের।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০১
Share:
০১ ০৯

পুজোর আগেই ছোট পর্দায় একের পর এক তারকার প্রত্যাবর্তন ঘটছে। যে অভিনেতা, অভিনেত্রীদের কর্মজীবন শুরু হয়েছিল টেলিভিশনের হাত ধরে, তাঁরাই একটা সময় পা রেখেছেন বড় পর্দা থেকে ওয়েব দুনিয়ায়। দাপিয়ে কাজ করেছেন বিনোদনের সেই মাধ্যমেও। তাঁদের কাজে বারংবার মুগ্ধ করেছেন দর্শকদের। এ বার আরও এক বার তাঁদের অনেককেই ছোট পর্দায় দেখা যেতে চলেছে।

০২ ০৯

বাংলার দুই জনপ্রিয় চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে, সেখানেই দেখা মিলবে এই তারকাদের।

Advertisement
০৩ ০৯

এই তালিকায় প্রথমেই যাঁর নাম থাকবে তিনি হলেন ‘বাহামণি’ ওরফে রণিতা দাশ। তিনি ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের হাত ধরে স্টার জলসার পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন।

০৪ ০৯

সাময়িক বিরতির পর এই একই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন ‘কে আপন কে পর’-খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।

০৫ ০৯

মধুমিতা সরকারও দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরতে চলেছেন। একটা সময় তিনি বাঙালির ঘরে ঘরে ‘পাখি’ হিসেবেই-খ্যাত ছিলেন। ‘বোঝে না সে বোঝে না’ ছাড়াও ‘কুসুম দোলা’, ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছিলেন। মাঝে চুটিয়ে বড় পর্দা এবং ওয়েব মাধ্যমে কাজ করার পর তিনি ‘ভোলে বাবা পার করেগা’ নিয়ে ছোট পর্দায় ফিরতে চলেছেন।

০৬ ০৯

এই ধারাবাহিকের হাত ধরে ‘অমর সঙ্গী’ শেষ হওয়ার পর সাময়িক বিরতি কাটিয়ে ছোট পর্দায় ফিরছেন নীল ভট্টাচার্যও।

০৭ ০৯

‘রাঙা বউ’য়ের পর কয়েকটি সিরিজ, সিনেমায় কাজ করে নজর কেড়েছেন শ্রুতি দাস। এ বার তিনি আবারও ছোট পর্দায় ফিরলেন দুই বোনের গল্প নিয়ে। ইতিমধ্যেই তাঁর এবং আরাত্রিকা মাইতির ‘জোয়ার ভাঁটা’র সম্প্রচার শুরু হয়ে গিয়েছে।

০৮ ০৯

সৌরভ চক্রবর্তীও দীর্ঘদিন পর পরিচালনা থেকে অভিনয়ে ফিরলেন। কিছু দিন আগে থেকেই শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’।

০৯ ০৯

এই ধারাবাহিকের হাত ধরে কয়েক মাসের বিরতি কাটিয়ে চেনা জগতে ফিরলেন। এখানে তিনি ‘ঝাঁপি’র চরিত্রে অভিনয় করছেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement