Kolkata Theme Puja

যুদ্ধের ভয়াবহ পরিণতির বর্ণনা দেবে বেহালা ফ্রেন্ডস-এর পুজো মণ্ডপ, থাকবে আর কোন চমক?

নিরাপদ দূরত্ব থেকে যুদ্ধের খবর 'উপভোগ' করা আর যুদ্ধের মাঝে পড়া এক জিনিস নয় মোটেই!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮
Share:
০১ ১০

প্রতি বারের মতো এ বারও শারদোৎসবের আয়োজনে মেতেছে দক্ষিণ কলকাতার বেহালা ফ্রেন্ডস ক্লাব।

০২ ১০

বেহালার এই বারোয়ারি দুর্গাপুজোর বয়স ৬০ বছর।

Advertisement
০৩ ১০

বেহালা ফ্রেন্ডস ক্লাবের এ বারের পুজোর থিম - 'নবান্ন - উন্ডস, ওয়ার অ্যান্ড হাঙ্গার'।

০৪ ১০

থিম ভাবনা নিয়ে কথা বলেছেন রাজনারায়ণ সাঁতরা। যিনি এ বারের আয়োজনে সহশিল্পী হিসাবে নিযুক্ত রয়েছেন।

০৫ ১০

রাজনারায়ণ জানিয়েছেন, যুদ্ধ যে কতটা ভয়াবহ হতে পারে, সেটাই এ বারের থিমে তুলে ধরছেন তাঁরা।

০৬ ১০

আজকের দুনিয়াতেও নানা দেশে যুদ্ধ চলছে। বাকি বিশ্ব দূর থেকে টেলিভিশনের পর্দায় সেই যুদ্ধ দেখছে।

০৭ ১০

কিন্তু, বিংশ শতকের বঙ্গদেশে যখন অশান্তির আগুন ছড়িয়েছিল, তখন সেই আগুন আমবাঙালির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

০৮ ১০

রাজনারায়ণ জানিয়েছেন, যুদ্ধ ও অশান্তির সেই ভয়াবহতাই তাঁরা তাঁদের মণ্ডপসজ্জায় তুলে ধরছেন।

০৯ ১০

এর জন্য ঐতিহাসিক বিভিন্ন তথ্য, নিউজ রিপোর্ট, সমসাময়িক শিল্পকর্মের সহযোগিতা নেওয়া হয়েছে।

১০ ১০

মণ্ডপ নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছে সিমেন্ট, বালি, কাঠ, লোহা, বস্তা প্রভৃতি সামগ্রী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement