Resham Shilpi's New Store

রেশমে গাঁথা কারুকার্য এবং আভিজাত্যের নতুন গল্প শুরু হল আনন্দপুরে

সুঁতো এবং দক্ষ হাতের কাজের অপূর্ব সম্ভার এখন ‘রেশম শিল্পী’-র নতুন স্টোর, রুবি, আনন্দপুরে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৫৬
Share:
০১ ১২

রেশমের সুঁতোয় যখন গাঁথা হয় আভিজাত্যের গল্প তখন তা সৃষ্টি করে এক অনন্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সাক্ষী যাতে সকলে থাকতে পারে, তা নিশ্চিত করতে ‘রেশম শিল্পী’ পৌঁছে গেছে নতুন ঠিকানায়। সুঁতো এবং দক্ষ হাতের কাজের অপূর্ব সম্ভার এখন ‘রেশম শিল্পী’-র নতুন স্টোর, রুবি, আনন্দপুরে।

০২ ১২

অসাধারণ ডিজ়াইনের শাড়ি, কুর্তি থেকে শুরু করে পুরুষদের চমৎকার পোশাক, সঙ্গে বাড়ি সাজানোর চোখ ধাঁধানো জিনিস, কী নেই? ‘রেশম শিল্পী’-র নতুন স্টোরে সবই আপনার নাগালের মধ্যে।

০৩ ১২

শুধু কী তাই! সকলের জন্য রয়েছে আকর্ষণীয় অফার। পাবেন ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড়, যা চলবে পয়লা বৈশাখ পর্যন্ত।

০৪ ১২

স্টোর উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রাজনন্দিনী দত্ত। ‘রেশম শিল্পী’-র শাড়ির বৈচিত্র্য এবং ডিজ়াইন মুগ্ধ করেছে তাঁকেও।

০৫ ১২

ছিলেন কনটেন্ট ক্রিয়েটর এবং সঞ্চালক সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। পুরুষদের পোশাকের দারুণ ডিজ়াইন মন ছুঁয়েছে তাঁরও।

০৬ ১২

রাজনন্দিনী এবং সুজয়নীলকে সম্বর্ধনা দিয়ে আমন্ত্রণ জানালেন ‘রেশম শিল্পী’-র ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বড়ুয়া।

০৭ ১২

বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি এই স্টোর উদ্বোধনের অনুষ্ঠানকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। ‘রেশম শিল্পী’-র শার্ট এবং পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন অভিনন্দন সরকার।

০৮ ১২

ঘর সাজানোর জিনিস ঘুরে দেখলেন কোয়েনা বালা এবং নানারকম শাড়ি বেছে দেখলেন পূজাঞ্জলি।

০৯ ১২

ফ্রেমে বাঁধানো ছবি হোক কিংবা প্রিয় রঙে সুন্দর হাতের কাজের শাড়ি, মুগ্ধ করেছে সৌমি বাগচীকে।

১০ ১২

শুধু কি ঘরের সাজ এবং শাড়ি-পাঞ্জাবি! নতুন রকমের কানের দুল দেখেই তা চটপট নিজের কানে পরে দেখেন ঋদ্ধিমা সরকার।

১১ ১২

কোনটা ছেড়ে কোনটা নেব! আধুনিক ডিজ়াইনের পাঞ্জাবিতে অসাধারণ কারুকার্য এভাবেই দ্বিধা তৈরি করেছিল সঞ্জীব দে এবং কৌশিক চক্রবর্তীর মনে।

১২ ১২

সবমিলিয়ে ‘রেশম শিল্পী’-র আনন্দপুরের স্টোর উদ্বোধন যেন ছিল এক রেশমি ছোয়াঁয় গল্প বলার দিন। এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘রেশম শিল্পী’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি