ছোট তেল-গ্যাস খনি নিলাম ২৫শে

চলতি মাসেই দেশের ৬৭টি ছোট তেল ও গ্যাস খনি নিলামের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ২৫ মে ওই নিলাম হবে বলে মঙ্গলবার জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব হাইড্রোকার্বন্স (ডিজিএইচ)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০২:১০
Share:

চলতি মাসেই দেশের ৬৭টি ছোট তেল ও গ্যাস খনি নিলামের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ২৫ মে ওই নিলাম হবে বলে মঙ্গলবার জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব হাইড্রোকার্বন্স (ডিজিএইচ)। ৪৬টি অঞ্চলের গ্যাস এবং তেল খনি নিলাম করা হবে। ওই ক্ষেত্রগুলির আয় সরকারের সঙ্গে ভাগাভাগি করতে হবে সংস্থাগুলি। সেখানে কাজ শুরু হওয়া মাত্র সেই নিয়ম চালু হবে বলেও জানিয়েছে এই ক্ষেত্রের নিয়ন্ত্রক ডিজিএইচ।

Advertisement

প্রসঙ্গত, গত বছর জ্বালানিতে আমদানি নির্ভরতা কমাতে তেল ও গ্যাস ক্ষেত্রে সংস্কারের পথে হাঁটার কথা জানিয়েছিল কেন্দ্র। যার আওতায় ছোট মাপের ৬৯টি তেল-গ্যাস খনি ছেড়ে দেওয়ার কথা জানায় ওএনজিসি ও অয়েল ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেগুলি নিলামের মাধ্যমে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement