Women Employees

পরিবারের দায়িত্বই মহিলাদের কর্মজীবন থমকে দিচ্ছে, দাবি সমীক্ষায়

বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, দিল্লি ও সংলগ্ন অঞ্চল, হায়দরাবাদ, চেন্নাই ও পুণেতে এই সমীক্ষা চালিয়েছিল ইন্ডিড। জবাব নেওয়া হয়েছে ১১৪১ জনের থেকে। যাঁদের মধ্যে ছিলেন সন্তানের জন্ম দিয়েছেন, আপাতত কাজের দুনিয়া থেকে বিরতি নিয়েছেন অথবা বিরতির পরে ফিরে এসেছেন এমন মহিলা কর্মী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৭:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষতা বা বেতন নয়, পরিবারের মানুষের দেখাশোনা করতে গিয়েই কাজের জগতে অধিকাংশ মহিলা পুরুষদের থেকে পিছিয়ে রয়েছেন বলে উঠে এল সমীক্ষায়। চাকরি সংক্রান্ত পোর্টাল ইন্ডিড-এর রিপোর্ট জানাচ্ছে, ভারতে ৮৩%, অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে আট জনের বেশি মহিলা এই কারণে কাজের আবেদন করেন না। পরিবারের বাকি সদস্যেরাও দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁদের কর্মসংস্থানের উপরে মহিলাদের মতো এতটা প্রভাব পড়ে না।

বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, দিল্লি ও সংলগ্ন অঞ্চল, হায়দরাবাদ, চেন্নাই ও পুণেতে এই সমীক্ষা চালিয়েছিল ইন্ডিড। জবাব নেওয়া হয়েছে ১১৪১ জনের থেকে। যাঁদের মধ্যে ছিলেন সন্তানের জন্ম দিয়েছেন, আপাতত কাজের দুনিয়া থেকে বিরতি নিয়েছেন অথবা বিরতির পরে ফিরে এসেছেন এমন মহিলা কর্মী। সেই সমীক্ষা বলছে,চাকরি বাছাইয়ের ক্ষেত্রে ৫৩% মহিলা কাজের সময়কে মূল নির্ধারক হিসেবে তুলে ধরেছেন। বাড়ি থেকে (কিছু দিন অফিস গিয়ে) কাজে আগ্রহী ৪৮%। অফিস যাওয়ার বাধ্যবাধকতার কারণে চাকরির প্রস্তাব ফিরিয়েছেন ৫১%। অফিসে যেতে হলে সন্তান পালনের সঙ্গে ওই কাজ সামলানো কঠিন হয়, জানিয়েছেন তাঁরা। রিপোর্ট বলছে, কাজ ও পরিবারের ভারসাম্য রাখতে গিয়ে কম বেতন নিতে রাজি ৪৫% মহিলা বা তা বিবেচনা করবেন ৩৪%।

ইনডিড ইন্ডিয়ার এমডি শশী কুমারের মতে, “সংসার সামলানোর দায়িত্ব সকলের মধ্যে ভাগ হয় ঠিকই। কিন্তু কাজের জগতে মেয়েদের যোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সরাসরি প্রভাব পড়ে। মহিলারা উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু পরিবারের দায়িত্বের কথা ভেবে কাজ বাছাই করেন বুঝেশুনে। ফলে যে সমস্ত সংস্থা সেই পরিবেশ দেয়, তারা মহিলা কর্মীদের ধরে রাখতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন