LPG Crisis

তিন সপ্তাহে তিন বার, প্রায় ২৬ টাকা বাড়ল অটো এলপিজির দাম, ভোগান্তি বাড়তে পারে সাধারণ মানুষের

গড়িয়া থেকে সোনারপুর, বারুইপুর, বোড়াল, রাসবিহারী ও টালিগঞ্জ থেকে বেহালার বিভিন্ন রুটে অটোর ভাড়া গড়ে ২-৫ টাকা বেড়েছে। তবে, গড়িয়া-গড়িয়াহাট ও পাটুলির রুটের ভাড়াএখনও বাড়েনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৪৬
Share:

অপেক্ষা: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে টান পড়েছে জ্বালানিতে। অটোয় এলপিজি ভরাতে দীর্ঘ লাইনে অটোচালকেরা। ছবি: বিশ্বনাথ বণিক।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ফের এক দফা বাড়ল অটো এলপিজি-র দাম। তিন সপ্তাহে তিন বার। বুধবার থেকে কলকাতায় ওই জ্বালানির দাম লিটারে ১২.২৮ টাকা বেড়ে হয়েছে ৮২.৯৬ টাকা। এর আগে ১১ মার্চ তা বেড়েছিল ৫ টাকা এবং ২০ মার্চ ৮ টাকা। সব মিলিয়ে তিন দফায় বৃদ্ধি লিটারে ২৬ টাকা। এর জেরে শহরে অটো পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা। বিভিন্ন রুটে ইতিমধ্যেই জোরালো হয়েছে ভাড়া বৃদ্ধির দাবি। তবে সেটা হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

তথ্য বলছে, গড়িয়া থেকে সোনারপুর, বারুইপুর, বোড়াল, রাসবিহারী ও টালিগঞ্জ থেকে বেহালার বিভিন্ন রুটে অটোর ভাড়া গড়ে ২-৫ টাকা বেড়েছে। তবে, গড়িয়া-গড়িয়াহাট ও পাটুলির রুটের ভাড়াএখনও বাড়েনি। ওই রুটে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত অটো ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবরাজ ঘোষ জানান, গ্যাসের দামের সঙ্গে পাল্লা দিয়ে অটোর ভাড়া বাড়তে থাকলে যাত্রীদের মতোই অটো চালকেরাও সমস্যায় পড়বেন। কারণ, যে সব অটোর রুটে বাস চলে, সেখানে যাত্রীদের একাংশ ফের বাসে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে তাই যাঁরা মালিকের অধীনে অটো চালান, তাঁদের দিনে প্রদেয় ঠিকার টাকার অঙ্ক (বাতচিত) ৫০ টাকা কমানোর কথা ভাবা হচ্ছে। যাতে গ্যাসের দামের চাপ চালকদের সঙ্গে অটোর মালিকেরাও খানিকটা ভাগ করে নিতে পারেন।

অটো চালক সংগঠন সূত্রের খবর, রান্নার গ্যাসের সিলিন্ডারের জোগান কমায় বেআইনি পথে হলেও অটো চালকরা আগে যে গ্যাস কিনতেন, তা বন্ধ। ফলে পাম্পে গ্যাসের লাইনে ভিড় বেড়েছে। তা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তাতেও ট্রিপের সময় কমছে। অথচ কঠিন সময়ে ক্ষতির বোঝা কমানোর পাশাপাশি যাত্রী ধরে রাখায় জোর দিচ্ছেন চালকেরা। কিছু রুটে চারের জায়গায় পাঁচ জন যাত্রী নিচ্ছেন। পাশাপাশি, সব রুটেই বিকল্প উপায় খোঁজার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন