BSE Sensex

মুছে গেল ১৬.৩২ লক্ষ কোটির সম্পদ, দু’দিনে প্রায় ২২০০ পয়েন্ট পতন সেনসেক্সের

বাজার মহলের মতে, যুদ্ধে তেল গ্যাসে সঙ্কট দেখা দিতে পারে। তাতে মূল্যবৃদ্ধি, ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে চাপে পড়বে কেন্দ্র, রিজ়ার্ভ ব্যাঙ্ক। প্রভাব পড়বে শিল্পে। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী জানান, স্বাভাবিক ভাবেই এর প্রভাব পড়েছে শেয়ারে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৭:২৩
Share:

—প্রতীকী চিত্র।

পাঁচ দিন পেরিয়েছে আমেরিকা ও ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ। তার মধ্যে তিন দিন শেয়ার বাজার বন্ধ ছিল। কিন্তু সোম ও বুধবার, দু’দিনে সূচকের পতনেই বিএসই-র লগ্নিকারীরা হারিয়েছেন ১৬.৩২ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। উল্টে আরও কিছু দেশ তাতে যোগ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে অস্থির বিশ্বের বাজার। এ দিন সেনসেক্স পড়েছে ১১২২.৬৬ পয়েন্ট। থেমেছে ৭৯,১১৬.৯৯ অঙ্কে। দু’দিনে পতন ২১৭১ পয়েন্ট। নিফ্‌টি বুধবার ৩৮৫.২০ পয়েন্ট পড়ে হয়েছে ২৪,৪৮০.৫০। শেয়ার বিক্রির হিড়িক পড়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মধ্যে। এ সপ্তাহে তারা বাজার থেকে তুলেছে ১২,০৪৮.২৯ কোটি টাকার লগ্নি। একাংশের অবশ্য আশা, ইরানের নতুন শীর্ষ নেতা ঘোষণা হলে দু’পক্ষই যুদ্ধ থামাতে তৎপর হবে।

বাজার মহলের মতে, যুদ্ধে তেল গ্যাসে সঙ্কট দেখা দিতে পারে। তাতে মূল্যবৃদ্ধি, ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে চাপে পড়বে কেন্দ্র, রিজ়ার্ভ ব্যাঙ্ক। প্রভাব পড়বে শিল্পে। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী জানান, স্বাভাবিক ভাবেই এর প্রভাব পড়েছে শেয়ারে। তাঁর বক্তব্য, ‘‘এই পরিস্থিতিতেও লগ্নিকারীরা কিন্তু পুরোপুরি হাত গুটিয়ে বসে নেই। বাজার পড়লে তাঁরা শেয়ার কিনছেন এবং সুচক কিছুটা উঠলেই বেচে মুনাফা তুলে নিচ্ছেন। এর ফলে সারা দিনে সূচক ওঠানামা করছে, একটানা নীচে নামছে না। এ দিনও সেটাই হয়েছে।’’

তবে অনিশ্চয়তার মধ্যেও লগ্নিকারীদের একাংশ আশায় বুক বেঁধেছেন। লগ্নি পরামর্শদাতা সংস্থা ভ্যালু স্টকের এমডি শৈলেশ সরাফ বলেন, ‘‘সব থেকে খারাপ দিন পিছনে ফেলে এসেছি আমরা। ইরানের শীর্ষ নেতার মৃত্যুর পর নতুন নেতৃবর্গ যুদ্ধ থামাতে আগ্রহী হবে বলেই ধারণা। এ জন্য আমেরিকা ও ইরান, দু’তরফেই উদ্যোগ দেখা যাবে বলে আশা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন