Share Market

টানা চার দিনে ২৬৬৯ পয়েন্ট উঠল সূচক, তবু বুঝেশুনে পা ফেলতে বলছেন বিশেষজ্ঞেরা

এ দিন ডলারের সাপেক্ষে টাকার দাম নেমেছে। এক ডলার ১৬ পয়সা উঠে হয়েছে ৯৩.০৬ টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, অশোধিত তেল ফের ব্যারেলে ১১০ ডলার হওয়া, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির টানা শেয়ার বিক্রিই এর কারণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৪০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইরানকে লক্ষ্য করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘‘একটা পুরো সভ্যতা আজরাতে ধ্বংস হবে।’’ ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার লক্ষণ দেখা যাচ্ছেনা। তা সত্ত্বেও প্রতিরোধ গড়ে তুলে মঙ্গলবার ফের উঠল সেনসেক্স (৫০৯.৭৩) ও নিফ্‌টি (১৫৫.৪০)। হল যথাক্রমে ৭৪,৬১৬.৫৮ ও ২৩,১২৩.৬৫। টানা চারটি লেনদেনে সেনসেক্স বেড়েছে মোট ২৬৬৯.০৩ পয়েন্ট, নিফ্‌টি ৭৯২.২৫। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে সতর্ক হয়ে পা ফেলা জরুরি।

তবে এ দিন ডলারের সাপেক্ষে টাকার দাম নেমেছে। এক ডলার ১৬ পয়সা উঠে হয়েছে ৯৩.০৬ টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, অশোধিত তেল ফের ব্যারেলে ১১০ ডলার হওয়া, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির টানা শেয়ার বিক্রিই এর কারণ। বিশেষজ্ঞ কমল পারেখের বক্তব্য, ‘‘খাদ্যপণ্যের মজুত নিয়ে কেন্দ্রের ভরসা ও হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত বৃদ্ধি স্বস্তি দিচ্ছে। তবে ট্রাম্পের হুমকি সত্যি হলে অবস্থা আরও জটিল হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন