Income Tax

জারি নতুন আয়কর বিধির বিজ্ঞপ্তি

আয়কর আইন যাতে সাধারণ করদাতারা সহজে বুঝতে পারেন, তার ব্যবস্থাই নতুন আইনে করা হয়েছে বলে দাবি কেন্দ্রের। এর জন্য ভাষা সরল হয়েছে। আজকের দিনে অপ্রয়োজনীয় কিছু ধারা বাদ দেওয়া হয়ছে। কিছু ক্ষেত্রে নতুন নিয়মও চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৭:৪১
Share:

—প্রতীকী চিত্র।

আগামী এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ২০২৫ কার্যকর করার জন্য নিয়ম প্রকাশ করল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। এতে আইনটি চালু হলে কর সংক্রান্ত বদলগুলি করদাতাদের পক্ষে বুঝতে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

এ দিকে আয়কর নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ‘প্রারম্ভ ২০২৬’ শীর্ষক এক প্রচার অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ দিন বলেন, ‘‘নতুন আয়কর আইন করদাতাদের জীবন সমস্যা-মুক্ত করবে। কিন্তু যাঁরা ইচ্ছাকৃত ভাবে কর ফাঁকি দেবেন, তাঁদের ধরার জন্য কার্যকরী পদক্ষেপ করা হবে। কর ফাঁকি চিহ্নিত করার জন্য ব্যবহৃত হবে বিশেষ প্রযুক্তি।... তবে কর জমাকে এত সহজ করে তোলা হবে যে, সেই পথই বেছে নেবেন করদাতারা। এই বার্তা সকলের জানা জরুরি।’’ এ দিন সিবিডিটি জানিয়েছে, আয়কর নিয়ে সচেতনতা বাড়াতে দফতরের প্রতিনিধিরা স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙও আলোচনা করবেন।

আয়কর আইন যাতে সাধারণ করদাতারা সহজে বুঝতে পারেন, তার ব্যবস্থাই নতুন আইনে করা হয়েছে বলে দাবি কেন্দ্রের। এর জন্য ভাষা সরল হয়েছে। আজকের দিনে অপ্রয়োজনীয় কিছু ধারা বাদ দেওয়া হয়ছে। কিছু ক্ষেত্রে নতুন নিয়মও চালু করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা দেওয়া অথবা তোলা, মোটর গাড়ি বা সম্পত্তি কেনা এবং হোটেলের বিল মেটানোর জন্য আগে যে অঙ্কের টাকা খরচ করলে প্যান নম্বর উল্লেখ করতে হত, নতুন আইনে তা বাড়ানো হয়েছে। আয়কর বিশেষজ্ঞ নারায়ন জৈন বলেন, ‘‘চড়া মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ওই সীমা বৃদ্ধি জরুরি ছিল। এটা খুবই বাস্তবসম্মত পদক্ষেপ।’’ এ ছাড়া বাড়ি ভাড়া আইনেও পরিবর্তন আনা হয়েছে।

অন্যান্য বদলের অন্যতম বাড়ি ভাড়া। আয়কর আইনের নিয়মে এই খাতে খরচের নির্দিষ্ট সীমা পর্যন্ত করছাড় মেলে। নতুন আইনে সীমা বেড়েছে। তবে বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে আত্মীয়তার সস্পর্ক আছে কি না, তা রিটার্নে উল্লেখ করতে হবে। আয়কর বিশেষজ্ঞ রাজীব নাগ বলেন, “বাড়ি ভাড়া বাবদ আগের থেকে অনেক বেশি টাকা গুনতে হয় এখন। নতুন ব্যবস্থায় সে দিকে নজর দেওয়া হয়েছে। বাড়িওয়ালা, ভাড়াটের সম্পর্ক জানানোর নিয়ম চালু করে ভাড়া বাবদ করছাড়ের সুবিধা নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন