India-Vietnam Bilateral Trade

আগামী চার বছরে ২৫০০ কোটি ডলার! ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে উদ্যোগী ভারত

শীঘ্রই ভিয়েতনামের মানুষ ভারতীয় আঙুর ও ডালিমের স্বাদ পাবেন। ভারতে পাওয়া যাবে ভিয়েতনামের পোমেলো ফল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:৩২
Share:

ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম (বাঁ দিকে)-এর সঙ্গে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ভারত এবং ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী করতে আজ একটি কৌশলগত রূপরেখা চূড়ান্ত করা হল। দিল্লির হায়দরাবাদ হাউসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠকের পরে ২০৩০-এর মধ্যে বাণিজ্যের পরিমাণ ২৫০০ কোটি ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ভারত ও ভিয়েতনামের বাণিজ্য আড়াই হাজার কোটি ডলারে পৌঁছনোর লক্ষ্যে আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার মধ্যে চুক্তি হওয়ায় ভিয়েতনামে ভারতীয় ওষুধের প্রবেশ সহজ হবে। সহজ হবে কৃষি, মৎস্য এবং পশুপালন সংক্রান্ত পণ্য রফতানিও।’’ কৃষি ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘‘শীঘ্রই ভিয়েতনামের মানুষ ভারতীয় আঙুর ও ডালিমের স্বাদ পাবেন। ভারতে পাওয়া যাবে ভিয়েতনামের পোমেলো ফল। দু’দেশের মানুষের জন্যই নতুন সুযোগ তৈরি হবে।”

আজ মোদী এবং তো লামের আলোচনায় পরিবর্তনশীল আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে। নেতারা শান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা এবং সমৃদ্ধির উপর ভিত্তি করে আন্তর্জাতিক শৃঙ্খলাকে এগিয়ে নিতে দ্বিপাক্ষিক ক্রমবর্ধমান কৌশলগত ঐক্যের ওপর জোর দিয়েছেন। হুমকি বা বলপ্রয়োগের আশ্রয় না নিয়ে আন্তর্জাতিক আইন অনুসারে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ডাক দিয়েছেন। তুলে ধরেছেন দক্ষিণ চিনা সাগরে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এবংনৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন