Gold Price

দেশে এই প্রথম সোনার চাহিদা ছাড়িয়ে গেল গয়নার চাহিদাকে

গত ২৯ জানুয়ারি কলকাতায় নজির গড়ে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ছাড়িয়েছিল ১.৭৮ লক্ষ টাকা। এখন তা কিছুটা ১.৫ লক্ষের কাছে। ডব্লিউজিসি-র দাবি, পাকা সোনায় লগ্নির চাহিদা যেখানে ৫২% বেড়ে হয়েছে ৮২ টন, সেখানে গয়নার ১৯.৫% কমে ৬৬ টনে নেমেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:২১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অর্থনীতি সঙ্কটে পড়লে সুরক্ষিত লগ্নি হিসেবে কদর বাড়ে সোনার। বুধবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) রিপোর্টে দাবি, গত জানুয়ারি-মার্চে তা এমনই বেড়েছে যে, এই প্রথম ভারতে সোনা বিক্রি গয়নার চাহিদাকে ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ সোনার কয়েন, বার বিকিয়েছে বেশি। তুলনায় কম কিনতে দেখা গিয়েছে গয়না। গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) হাত ধরে কাগুজে সোনা কিনেও লগ্নি করেছেন অনেকে।

গত ২৯ জানুয়ারি কলকাতায় নজির গড়ে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ছাড়িয়েছিল ১.৭৮ লক্ষ টাকা। এখন তা কিছুটা ১.৫ লক্ষের কাছে। ডব্লিউজিসি-র দাবি, পাকা সোনায় লগ্নির চাহিদা যেখানে ৫২% বেড়ে হয়েছে ৮২ টন, সেখানে গয়নার ১৯.৫% কমে ৬৬ টনে নেমেছে। সংস্থার চিফ এগ্‌জ়িকিউটিভ সচিন জৈনের মতে, আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। সংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশে গত তিন মাসে সোনার চাহিদা ১০.২% বেড়ে হয়েছে ১৫১ টন। যার মধ্যে ৫৪.৩% কেনা হয়েছে লগ্নির জন্য এবং তা গয়না নয়। আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীরা রয়েছেন ক্রেতার দলে। গোল্ড ইটিএফে-ও লগ্নি বেড়েছে ১৮৬%, দাঁড়িয়েছে ২০ টন।

এর আগে ভারতে সোনার চাহিদার ধরন বদলাচ্ছে বলে দাবি করেছিল বিশেষজ্ঞ সংস্থা কেয়ার-এজ়। তারা বলেছিল, ২০২৫-এ ইটিএফে এসেছে ৩৭.৫ টন সোনা। যা গত ১০ বছরের মোট লগ্নির থেকেও বেশি। অনুমান, চলতি অর্থবর্ষে এ ধরনের লগ্নিকারীর ভাগ মোট চাহিদার ৪০% ছোঁবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন