বিমান ভাড়ায় ছাড় দিচ্ছে স্পাইসজেট ও ইন্ডিগো। স্পাইসজেট জানিয়েছে, মুম্বই-গোয়া বা দিল্লি-অমৃতসরের মতো ছোট রুটের কোনও কোনও উড়ানে এক পিঠে ৪৪৪ টাকার টিকিটও পাওয়া যাবে। সে ক্ষেত্রে ২৬ জুনের মধ্যে কাটতে হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। ওই টিকিটে ১ জুলাই-৩০ সেপ্টেম্বরের মধ্যে যাতায়াত করা যাবে। কলকাতা থেকে এত ছোট রুটে উড়ান চালায় না স্পাইস। তবে, কলকাতা থেকে অন্য শহরের উড়ানেও তুলনায় সস্তায় টিকিট মিলবে। সংস্থা জানিয়েছে, এই টিকিট ফেরত দেওয়া যাবে না। অনেকে মিলে যেতে চাইলেও সস্তার টিকিট পাওয়া যাবে না। ইন্ডিগোর তরফেও জানানো হয়েছে, ২৬ জুনের মধ্যে টিকিট কাটলে, বেশ কিছু রুটে এক পিঠে ৭৮৯ টাকার টিকিট পাওয়া যাবে। ৮ জুলাই-৩০ সেপ্টেম্বরের মধ্যে যাতায়াত করা যাবে।