ফের শুল্ক-ধাক্কার হুমকি ট্রাম্পের

বেজিংয়েরও দাবি, এমন হলে, পাল্টা পদক্ষেপে পিছপা হবে না তারা।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০১:৪৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

চিন প্রত্যাঘাত করলে আমেরিকা তার দ্বিগুণ মূল্যের চিনা পণ্যে শুল্ক বসাবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ৫,০০০ কোটি ডলারের পাল্টা হিসেবে শুল্ক চাপাবেন ১০,০০০ কোটি ডলারের চিনা পণ্যে। আরও এক ধাপ এগিয়ে এ বার ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে ১০% শুল্ক চাপানোর হুমকি দিলেন তিনি। বেজিংয়েরও দাবি, এমন হলে, পাল্টা পদক্ষেপে পিছপা হবে না তারা।

Advertisement

গত সপ্তাহে ৫,০০০ কোটি ডলারের চিনা পণ্যে শুল্ক চাপিয়েছে আমেরিকা। চিন জানিয়েছে, তারাও ৫,০০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক চাপাবে। ফলে তিক্ততা বেড়েছে।

চিনের টেলি যন্ত্রাংশ সংস্থা জ়েডটিইর উপরও ফের নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন সেনেট। জানিয়েছে, এই মুহূর্তে আমেরিকার কোনও সংস্থা জ়েডটিই-কে তাদের যন্ত্রাংশ বিক্রি করতে পারবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement