ইলন মাস্ক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারতে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট (স্যাট-নেট) পরিষেবা দেওয়ার দিকে আরও এক ধাপ এগোল আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। সূত্রের খবর, ওই পরিষেবা দেওয়ার জন্য জরুরি বিভিন্ন আইনি ছাড়পত্র পেয়েছে তারা। এর আগে কেন্দ্রীয় টেলিকম বিভাগ বা ডটের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হয়েছে সংস্থাটিকে।
যদিও সূত্র বলছে, এই সব ছাড়পত্র পেলেও এখনই স্টারলিঙ্ক উপগ্রহভিত্তক এই নেট পরিষেবা চালু করতে পারবে না। কারণ, সে জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম এখনও তাদের হস্তান্তর করেনি ডট। আশা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই স্পেকট্রাম দেওয়া হবে। তার কিছু দিনের মধ্যেই শুরু হবে পরিষেবা। তবে এর মধ্যে সংস্থাকে সিগন্যাল গ্রহণ করার আর্থ স্টেশন এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করতে হবে। তাতেও বেশ কিছুটা সময় লাগবে।
স্টারলিঙ্ক আগেই দাবি করেছে, তাদের এই পরিষেবা দেওয়ার মূল লক্ষ্য ভারতের গ্রামীণ, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কৃত্রিম উপগ্রহ মারফত দ্রুত গতির, নিরবচ্ছিন্ন নেট সংযোগ পৌঁছে দেওয়া। যেখানে এখনও উন্নত ইন্টারনেট পরিষেবা নেই। তাদের নেট পরিষেবা ব্যক্তিগত ভাবেও ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য, স্টারলিঙ্কের পাশাপাশি উপগ্রহ ভিত্তিক নেট পরিষেবা দেওয়ার ছাড়পত্র রয়েছে জিয়ো এবং ওয়ান-ওয়েবের হাতেও। অ্যামাজন কুইপার এই পরিষেবা দিতে চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে