Vande Bharat Express

৮ নয়, ২০ বগি! সরাসরি জম্মু তাওয়াই থেকে শ্রীনগর পর্যন্ত চালু বিশাল বন্দে ভারত পরিষেবা

নতুন ব্যবস্থায় আট কোচের পরিবর্তে ২০ কোচের বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সম্প্রতি ওই পথে নতুন ট্রেনের যাত্রার সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে পর্যটকেরা সরাসরি জম্মু তাওয়াই থেকে নতুন ট্রেনে শ্রীনগর পৌঁছতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৫:৫৩
Share:

এ বার সরাসরি জম্মু তাওয়াই থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত চলাচল শুরু করেছে। ছবি: পিটিআই।

চন্দ্রভাগা নদীর উপর সেতু তৈরির পর গত বছর জুন মাসে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার কাটরার বদলে সরাসরি জম্মু তাওয়াই থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত চলাচল শুরু করেছে। ফলে কাশ্মীরের শীত ও গ্রীষ্মকালীন রাজধানী সারা বছর রেলপথে যুক্ত থাকবে।

নতুন ব্যবস্থায় আট কোচের পরিবর্তে ২০ কোচের বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সম্প্রতি ওই পথে নতুন ট্রেনের যাত্রার সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে পর্যটকেরা সরাসরি জম্মু তাওয়াই থেকে নতুন ট্রেনে শ্রীনগর পৌঁছতে পারবেন। এতে কাশ্মীরে পর্যটনের প্রসার ঘটার পাশাপাশি, যাত্রীদের সড়ক ও উড়ান নির্ভরতা কমবে বলে ধারণা। শ্রীনগর পর্যন্ত রেল পথ বিস্তৃত হওয়ায় গত বছর থেকে এ পর্যন্ত ২ কোটি কেজি আপেল রেলের মাধ্যমে সারা দেশে পৌঁছেছে। পাশাপাশি খাদ্যশস্য, রাসায়নিক সার, নুন, দুধ-সহ বিভিন্ন পণ্য রেল পথে বিভিন্ন প্রান্ত থেকে শ্রীনগরে যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন