—প্রতীকী চিত্র।
গত ফেব্রুয়ারিতে ভারতের বাজারে পুঁজি ঢেলেছিল তারা। কিন্তু এ মাসে বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি বাড়ছে। চলতি মাসের মাত্র দু’সপ্তাহেই হাতের শেয়ার বেচে মোট ৫২,৭০৪ কোটি টাকা তুলে নিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, সেনসেক্স ও নিফ্টির মতো সূচকের লাগাতার পতনের অন্যতম কারণ এটি। ভারতের মতো উন্নয়নশীল এবং আমদানি করা তেল নির্ভর বাজারের উপর বিদেশি লগ্নিকারীদের আস্থা কমছে। সেই উদ্বেগেরই প্রতিফলন ঘটছে শেয়ার বাজারে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এ বছর এক দিনে ভারত থেকে সর্বাধিক বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার নজির তৈরি হয়েছে গত শুক্রবার। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা, অশোধিত তেলের ক্রমবর্ধমান দাম ও ডলারের সাপেক্ষে টাকার দাম কমা ছিল এর অন্যতম কারণ। যা লগ্নিকারীদের উদ্বেগ বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে ২২,৬১৫ কোটি টাকা বিনিয়োগ করেছিল বিদেশি সংস্থাগুলি। বিশ্লেষকদের একাংশের মতে, ভারতীয় বাজারে এখনও শেয়ারের দাম অন্য অনেক দেশের থেকে বেশি। পাশাপাশি, রয়েছে তেল সংক্রান্ত ঝুঁকি এবং অনিশ্চয়তা। তবে বিশেষজ্ঞদের দাবি, দেশীয় আর্থিক সংস্থাগুলি ঢেলে লগ্নি করায় শেয়ার সূচক নামলেও, বেশির পতনের হাত থেকে রক্ষা পাচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে