OSCAR 2026

অস্কারের মঞ্চে ‘মুক্ত প্যালেস্তাইন’-এর বার্তা! পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রিয়ঙ্কা চোপড়াও

একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিনেতা হাভিয়ে বারদেম। তিনি প্রিয়ঙ্কার সঙ্গে মঞ্চে এসে সেরা আন্তর্জাতিক ছবির নাম ঘোষণা করতে গিয়ে প্যালেস্তাইন নিয়ে মন্তব্য করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:১৭
Share:

অস্কার মঞ্চে প্রিয়ঙ্কা চোপড়া আর হাভিয়ের বারদেম। ছবি: সংগৃহীত।

অস্কারের মঞ্চে উঠে এল প্যালেস্তাইন প্রসঙ্গ। বিধ্বস্ত প্যালেস্তাইনকে মুক্ত করার দাবিতে সম্মতি জানালেন প্রিয়ঙ্কা চোপড়াও।

Advertisement

এই বছরের অস্কারের মঞ্চে বার বার রাজনীতির প্রসঙ্গ উঠে এসেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিনেতা হাভিয়ের বারদেম। তিনি প্রিয়ঙ্কার সঙ্গে মঞ্চে এসে সেরা আন্তর্জাতিক ছবির নাম ঘোষণা করতে গিয়ে প্যালেস্তাইন নিয়ে মন্তব্য করেন। প্যালেস্তাইনকে মুক্ত করার বার্তা দেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়ে প্রিয়ঙ্কাও মাথা নেড়ে সেই বার্তায় সমর্থন জানান। এই দিন হাভিয়ের পরনের ব্লেজ়ারেও ছিল শান্তির বার্তা। লাল রঙের কালিতে লেখা ছিল ‘নো টু ওয়ার।’ মঞ্চে উঠে তিনি বলেন, ‘যুদ্ধ নয় এবং প্যালেস্তাইনকে মুক্ত করা হোক।’ এই বার্তাতেই সম্মতি জানান প্রিয়ঙ্কাও। দর্শকাসনও এই মন্তব্যের পরে ভরে ওঠে করতালিতে।

প্রিয়ঙ্কা ও হাভিয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র নাম ঘোষণা করেন। প্রিয়ঙ্কা এ দিন সাদা রঙের স্ট্র্যাপলেস ডিওর গাউন পরে উপস্থিত হয়েছিলেন।

Advertisement

আমেরিকা ও ইরানের দ্বৈরথ পরিস্থিতির কথা মাথায় রেখে এ বার অস্কার অনুষ্ঠান ঘিরে ছিল অতিরিক্ত কড়া নিরাপত্তাও। আয়োজকেরা জানিয়েছিলেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এফবিআই এবং লস অ্যাঞ্জেলেস পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন। যদিও কোনও বিপদ হতে পারে, এমন কোনও বার্তা পাননি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ৯৮তম অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এই ছবির জন্যই সেরা পরিচালকের সম্মান পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement