EPFO

ইউপিআই থেকে সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএফের টাকা! পাঁচ ভুলে আটকাতে পারে লেনদেন, কী ভাবে শুধরে নেবেন?

লেনদেন সঠিক ভাবে করতে হলে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা উচিত গ্রাহকদের বলে মত লেনদেন বিশেষজ্ঞদের। আধার সংযোগ, প্যান তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর এবং মনোনীত ব্যক্তির তথ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৯:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

মোবাইলে একটি ক্লিকেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডের টাকা। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) টাকা। ইউপিআই পেমেন্ট গেটওয়ের পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পূর্ণ। তবে ইউপিআইয়ে লেনদেন মসৃণ করতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে গ্রাহককে। তবেই পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর মতোই সহজ হবে পিএফ-এর সঞ্চয় তোলা। বিশেষজ্ঞেরা প্রধান পাঁচটি বিষয়ের উপর জোর দিয়েছেন।

Advertisement

লেনদেন সঠিক ভাবে করতে হলে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা উচিত গ্রাহকদের, বলে মত লেনদেন বিশেষজ্ঞদের। আধার সংযোগ, প্যান তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর এবং মনোনীত ব্যক্তির তথ্য। ইপিএফও-র কাছে থাকা তথ্যের সঙ্গে কেওয়াইসি নথিতে থাকা তথ্যের যদি কোনও অমিল থাকে, তা হলে নতুন প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর টাকা স্থানান্তরে সমস্যা তৈরি করতে পারে। বেসরকারি কর্মচারীদের সবার প্রথমে যাচাই করে দেখা উচিত যে, তাঁরা তাঁদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটি (ইউএএন) ব্যবহার করতে পারছেন কি না। ইউএএন দিয়ে লগ ইন করে অ্যাকাউন্টটি যাচাই করা এবং প্রয়োজনে যোগাযোগের বিবরণ আপডেট করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

শুনে অবাক লাগতে পারে, কিন্তু বানানের সামান্য অমিলের মতো একটি বিষয়ও পিএফ দাবি আটকে দিতে পারে। নাম, জন্মতারিখ এবং ব্যক্তিগত বিবরণ আধার, প্যান, নিয়োগকর্তার রেকর্ড এবং ইপিএফও রেকর্ডের সঙ্গে মিলতে হবে। সামান্য অমিলও সমস্যা তৈরি করতে পারে।

Advertisement

ইউপিআই-এর মাধ্যমে লেনদেন চালু হওয়ার আগে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টধারীর বিবরণ সঠিক ও আপডেট করে রাখা দরকার। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বা পুরনো বেতন অ্যাকাউন্ট অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করতে পারে। এই সমস্ত তথ্য বা বিবরণ যত নির্ভুল হবে, টাকা তোলার প্রক্রিয়াও তত মসৃণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। যাঁরা আগে থেকে নিজেদের তথ্য যাচাই ও সংশোধন করে রাখবেন তাঁরা পরবর্তী কালে বড় ধরনের ঝামেলা থেকে বাঁচাতে পারবেন নিজেদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement