— প্রতীকী চিত্র।
উল্টো পথে হাঁটল শেয়ার এবং মুদ্রা বাজার। মঙ্গলবার শেয়ার সূচককে ঠেলে তুলল আমেরিকা-ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে লগ্নিকারীদের আশা এবং বিশ্ব বাজারে অশোধিত তেলের কিছুটা মাথা নামানো দাম। অন্য দিকে, টাকা হোঁচট খেল চাঙ্গা ডলার এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো নিয়ে ওই দু’দেশের দর কষাকষির অনিশ্চিত আবহে। সেনসেক্স ৭৫৩ পয়েন্ট লাফিয়ে পৌঁছেছে ৭৯,২৭৩.৩৩ অঙ্কে। নিফ্টি ২১১.৭৫ এগিয়ে হয়েছে ২৪,৫৭৬.৬০। ডলারের সাপেক্ষে বেশ খানিকটা পিছলে গিয়েছে ভারতীয় মুদ্রা। এক ডলার ২৮ পয়সা উঠে ছুঁয়েছে ৯৩.৪৪ টাকা।
পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘টাকার দাম ঠিক রাখতে যে সাহায্য করছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক, তা আংশিক ভাবে তুলে নেওয়ার ইঙ্গিত মিলেছে। তাই এমন প্রতিক্রিয়া। বিদেশি লগ্নি সংস্থাগুলির ভারতে শেয়ার বিক্রি থেকে স্পষ্ট, আমেরিকার-ইরানের শান্তি বৈঠক নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আরবিআই টাকার পতন আটকাতে ফের হস্তক্ষেপ না করলে অচিরেই ডলার ৯৫ টাকার গণ্ডি পার করবে।’’
তুলনায় কিছুটা আশাবাদী শেয়ার বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী। সূচকের উত্থান প্রসঙ্গে তার দাবি, ‘‘আশা, আমেরিকা-ইরানের দ্বিতীয় দফার শান্তি বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে। সংঘাত থামানোর সমঝোতাও হতে পারে। এটা মনে করেই লগ্নিকারীরা উৎসাহিত হয়েছেন। জানুয়ারি-মার্চে শিল্প সংস্থাগুলির আর্থিক ফল ভাল হওয়ার আশা জ্বালানি ঢেলেছে। বহু ভাল সংস্থার শেয়ার তুলনায় কম দামে কেনার সুযোগ নেওয়াও উত্থানের কারণ। তবে অনিশ্চয়তা কাটেনি। ফলে পা ফেলতে হবে সাবধানে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে