—প্রতিনিধিত্বমূলক ছবি।
পশ্চিম এশিয়ার অশান্তি বিশ্ব বাজারে অশোধিত তেলের দামকে আরও উপরে ঠেলে তুলতেই, বৃহস্পতিবার ভারতে নামতে শুরু করে শেয়ার সূচক। সেনসেক্স ২৪৯৬.৮৯ (৩.২৬%) পড়ে দাঁড়ায় ৭৪,২০৭.২৪ অঙ্কে। প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে কম। এ দিন এক সময় অবশ্য ৭৩ হাজারের ঘরে নেমে গিয়েছিল। ২০২৪-এর জুনের পরে এক দিনে তার এত বড় পতনও এই প্রথম। যার জেরে হারিয়ে গিয়েছে লগ্নিকারীদের ১২.৮৭ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। নিফ্টি ৭৭৫.৬৫ পয়েন্ট খুইয়ে নেমে এসেছে ২৩,০০২.১৫-এ।
বিশেষজ্ঞেরা বলছেন, এ দিন বাজারের একলপ্তে এত বেশি চোট খাওয়ার কারণ একাধিক—
বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরেই শেয়ার সূচকের এই অবস্থা। বাজারের এখন সব থেকে ভয় তেল ক্ষেত্র নিয়ে। আমেরিকাকে জব্দ করার জন্য ইরান তেলের ঘাঁটি নষ্ট করার পক্ষে। আবার আমেরিকাও তাদের ভাতে মারার হুমকি দিচ্ছে। মানে তেল-গ্যাসে আঘাত করে অর্থনীতিকে বিকল করা। এ সবের জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা। সেখানকার অন্য দেশগুলি এ বার ইরানের বিরুদ্ধে যেতে পারে। এতে যুদ্ধ আরও জটিল হবে। যুদ্ধের গতিপ্রকৃতির উপরেই বাজারের পথ নির্ভর করছে।’’
আর এক বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘যুদ্ধের জেরে বাজারের টালমাটাল অবস্থা। বৈদেশিক বাণিজ্যে ক্ষতি হওয়ায় সূচক আরও নামতে পারে। পড়তি বাজারে অনেকে লগ্নি করেন বটে। তবে সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক হয়ে এগোনোই ভাল।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে