পরিকাঠামো শিল্পে বৃদ্ধি ৮.৫ শতাংশ

দেশের পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধি এপ্রিলে ছুঁল ৮.৫ শতাংশ। গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে তা এত বেশি হারে বাড়েনি। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ কথা জানিয়ে বলা হয়েছে, মূলত তেল শোধন ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির হার ১০ শতাংশ ছাড়ানোর হাত ধরেই পরিকাঠামো শিল্প এত বেশি হারে এগিয়েছে। তেল শোধন ক্ষেত্রে উৎপাদন এপ্রিলে বেড়েছে ১৭.৯ শতাংশ, বিদ্যুৎ ১৪.৭ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০২:৫৭
Share:

দেশের পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধি এপ্রিলে ছুঁল ৮.৫ শতাংশ। গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে তা এত বেশি হারে বাড়েনি।

Advertisement

মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ কথা জানিয়ে বলা হয়েছে, মূলত তেল শোধন ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির হার ১০ শতাংশ ছাড়ানোর হাত ধরেই পরিকাঠামো শিল্প এত বেশি হারে এগিয়েছে। তেল শোধন ক্ষেত্রে উৎপাদন এপ্রিলে বেড়েছে ১৭.৯ শতাংশ, বিদ্যুৎ ১৪.৭ শতাংশ। সার্বিক ভাবে এর জেরে উৎপাদন শিল্পেও প্রাণ ফিরবে বলে আশাবাদী কেন্দ্রের মোদী সরকার। কারণ সার্বিক শিল্পোৎপাদন বৃদ্ধির হিসাবে আটটি পরিকাঠামো শিল্পের (কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগারের পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ) গুরুত্ব ৩৮ শতাংশ। উল্লেখ্য, মার্চে পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement