IBC Amendment Bill 2025

পাশ হল দেউলিয়া বিধির সংশোধনী বিল, কী দাবি সরকারের?

১২টি সংশোধনের মধ্যে ১১টি সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এবং একটি সরকারের পক্ষ থেকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে কোনও সংস্থা হাতে নেওয়ার জন্য নির্দিষ্ট দরপত্রদাতাকে কেন নির্বাচন করা হল, তার যথাযথ কারণ লিপিবদ্ধ করতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৭:১০
Share:

লোকসভায় দেউলিয়া বিধি (সংশোধন) বিল, ২০২৫ পাশ হল। —ফাইল চিত্র।

লোকসভায় দেউলিয়া বিধি (সংশোধন) বিল, ২০২৫ পাশ হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, ১২টি সংশোধন করা হয়েছে। যা সংশ্লিষ্ট পক্ষকে সর্বোচ্চ মূল্য পেতে এবং পরিচালনা ব্যবস্থা উন্নত করতে সাহায্য করবে। ১২টি সংশোধনের মধ্যে ১১টি সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এবং একটি সরকারের পক্ষ থেকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে কোনও সংস্থা হাতে নেওয়ার জন্য নির্দিষ্ট দরপত্রদাতাকে কেন নির্বাচন করা হল, তার যথাযথ কারণ লিপিবদ্ধ করতে হবে।

দেউলিয়া প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য কঠোর সময়সীমা (১৪ দিনের মধ্যে আবেদন গ্রহণ) এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। অকারণে মামলা করে প্রক্রিয়া দেরি করালে ১ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে ছোট সংস্থাগুলির জন্য। আদালতের বাইরে সমস্যা মেটানোর ব্যবস্থা রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন