App Cab Strike

ধর্মঘটে অ্যাপ-ক্যাব চালকেরা, যাত্রী পরিষেবা বিঘ্নিত কিছু শহরে

নিয়ম ও কাজের পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (টিজিপিডব্লিউইউ) ৭ই ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ওলা, উবর এবং র‌্যাপিডোর মতো অ‍্যাপ ভিত্তিক ট‍্যাক্সি চালকেরা আংশিক ধর্মঘট পালন করায় বিক্ষিপ্ত ভাবে ব্যাহত হয়েছে দেশের বেশ কয়েকটি শহরের যাত্রী পরিষেবা। এই পরিষেবার নিয়ম ও কাজের পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (টিজিপিডব্লিউইউ) ৭ই ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল।

টিজিপিডব্লিউইউ-এর প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি শেখ সালাউদ্দিন বলেন, ‘‘ধর্মঘটে সাড়া মিলেছে।কেন্দ্র ও রাজ্য সরকারকে এই পরিষেবাগুলির জন্য ন্যূনতম ভাড়া নির্ধারণ করতে হবে।’’

দিল্লি, বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি শহরের চালকেরা অবশ্য জানান, তাঁরা গাড়ি চালিয়েছেন। যদিও, ওলা ও উবরের একাধিক ব্যবহারকারীরা সমাজমাধ্যমে দাবি করেন, অনেক ক্ষেত্রেই চালকেরা আসেননি। তবে এমনও অনেক উদাহরণ ছিল, যেখানে চালক এসে বুকিং বাতিল করতে বলেন, তার পরে যাত্রা শেষ করে ভাড়া সরাসরি নগদ টাকায় দিতে বলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন