উড়ান প্রকল্পে অনুমতি পাঁচ সংস্থাকে

দেশের ছোট শহরে বিমান পরিষেবা চালুর জন্য ‘উড়ান’ কর্মসূচি এনেছে কেন্দ্র। যার আওতায় ১২৮টি রুটে বিমান চালাতে নিলামের মাধ্যমে ছাড়পত্র পেল পাঁচ সংস্থা। যার মধ্যে রয়েছে স্পাইসজেট, এয়ার ইন্ডিয়ার শাখা প্রভৃতি।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০২:৫৫
Share:

দেশের ছোট শহরে বিমান পরিষেবা চালুর জন্য ‘উড়ান’ কর্মসূচি এনেছে কেন্দ্র। যার আওতায় ১২৮টি রুটে বিমান চালাতে নিলামের মাধ্যমে ছাড়পত্র পেল পাঁচ সংস্থা। যার মধ্যে রয়েছে স্পাইসজেট, এয়ার ইন্ডিয়ার শাখা প্রভৃতি। এর ফলে বিমান মানচিত্রে যুক্ত হবে দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা ৭০টি বিমানবন্দর। রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং বিমান যোগাযোগ না থাকা ৩১টি শহরও।

Advertisement

সবচেয়ে বেশি ৫০টি রুটে উড়ান চালানোর অনুমতি পেয়েছে এয়ার ওড়িশা এভিয়েশন। তার পরে রয়েছে এয়ার ডেকান (৩৪), টার্বো মেঘা এয়ারওয়েজ (১৮), এয়ারলাইন অ্যালায়েড সার্ভিসেস (১৫) এবং স্পাইসজেট (১১)। সংস্থাগুলি ওই সব রুটে ১৯-৭৮ আসনের ছোট বিমান চালাবে। এক ঘণ্টার উড়ানে সর্বোচ্চ ভাড়া ২,৫০০ টাকা। আগামী মাসেই পরিষেবা শুরু হবে বলে আশা করছে কেন্দ্র। এই খাতে ২০৫ কোটি টাকা সাহায্য হিসেবে দেবে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement