Private Companies

বেসরকারি শিল্পকে আরও বেশি করে লগ্নি করার ডাক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর মতে, বাণিজ্য চুক্তি ভারতীয় পণ্যের সামনে বিশ্বের বাজারকে খুলে দিয়েছে। কিন্তু সেখানে টিকে থাকার জন্য পণ্যের মান উন্নত হওয়া জরুরি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৯:০৪
Share:

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

ফের বেসরকারি ক্ষেত্রকে লগ্নিতে এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট নিয়ে দ্বিতীয় দফার ওয়েবিনারে মঙ্গলবার তাঁর বক্তব্য, লগ্নির পাশাপাশি গবেষণা ও উন্নয়নে জোর দিক কর্পোরেট মহল। তৈরি করুক বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগোতে পারার মতো উন্নত মানের পণ্য। বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিকে কাজে লাগাতে হাতিয়ার করুক প্রযুক্তিকে।

প্রধানমন্ত্রীর মতে, বাণিজ্য চুক্তি ভারতীয় পণ্যের সামনে বিশ্বের বাজারকে খুলে দিয়েছে। কিন্তু সেখানে টিকে থাকার জন্য পণ্যের মান উন্নত হওয়া জরুরি। বর্তমান যে কোনও দেশই চায় ভাল মানের পণ্য এবং তা উৎপাদন করতে পারার মতো সহযোগী দেশের হাত ধরতে। তার উপরে শুধু দামই নয়, পণ্যের স্থায়ীত্ব ও তা পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি হচ্ছে কি না, সেটাও নজরে রাখছে তারা। কেন্দ্রও চায় ভারতে সংস্থাগুলি সেই কথা মাথায় রেখে আরও বেশি পণ্য উৎপাদনে এগিয়ে আসুক। জোর দিক রফতানি বাড়িয়ে বিদেশেবিক্রি বাড়াতে।

এ বারের বাজেট যে পরিকাঠামো উন্নয়নকে পাখির চোখ করেছে, সে কথাও আজ উল্লেখ করেন মোদী। জানান, পরিকাঠামো ও পণ্য পরিবহণ ক্ষেত্র দেশের আর্থিক উন্নয়নের অন্যতম পিলার। একই সঙ্গে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে আর্থিক উন্নয়নে জোর দেওয়ার বার্তা দেন তিনি।

উল্লেখ্য, গত মাসে এক সাক্ষাৎকারে দেশের উন্নয়নে বেসরকারি ক্ষেত্রকে লগ্নিতে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি ছিল, সরকার অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করবে। নজর দেবে পরিকাঠামো তৈরি ও কাঠামোগত সংস্কারে। কাজ করবে বাণিজ্যের পথ খোলার জন্য। কিন্তু এই সমস্ত সুবিধাকে কাজে লাগিয়ে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে লগ্নিতে উদ্যোগী হতে হবে কর্পোরেট মহলকে। শুধু মুনাফায় নজর না দিয়ে গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে দীর্ঘ মেয়াদে বিশ্বের জোগানশৃঙ্খলে জায়গা করে নেওয়ার পথে হাঁটতে হবে তাদের। আজ ফের সেই কথাই শোনাগেল তাঁর মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন