Indian Postal Department

জমছে অভিযোগের পাহাড়, সমস্যা মেটাতে এ বার আদালত বসাচ্ছে ডাক বিভাগ

আগামী ১৭ মার্চ যোগাযোগ ভবনে এক ডাক এবং পেনশন আদালতের আয়োজন করা হয়েছে। বিভাগ সূত্রের খবর, ৩ মার্চ পর্যন্ত এই নিয়ে অভিযোগ জানানো যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০
Share:

—প্রতীকী চিত্র।

ডাক পরিষেবা নিয়ে বহু অভিযোগ গ্রাহকদের। তা শুনে সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গে ডাক আদালত বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ। বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কলের পক্ষ থেকে এই ধরনের সমস্যাগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে আগামী ১৭ মার্চ যোগাযোগ ভবনে এক ডাক এবং পেনশন আদালতের আয়োজন করা হয়েছে। বিভাগ সূত্রের খবর, ৩ মার্চ পর্যন্ত এই নিয়ে অভিযোগ জানানো যাবে। যে সব সমস্যায় আইনি জটিলতা রয়েছে, সেগুলি এই আদালতের বিচার্য নয় বলে দাবি। সূত্রের খবর, ওই দিন ডাক আদালতে উপস্থিত থাকবেন সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার-সহ শীর্ষ আধিকারিকেরা। উল্লেখ্য, এই ডাক আদালতে কয়েক হাজার সমস্যা সমাধানের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন