Gold-Silver Price

যুদ্ধে অস্থির শেয়ার বাজার, নামছে সোনা-রুপোর দামও

বাজার মহলের বক্তব্য, সাধারণত নিরাপদ লগ্নি হিসেবে অসময়ে সোনা-রুপোর কদর দেখা যায়। এ বারও দাম মাঝেমধ্যে মাথা তুলেছে। কিন্তু সামগ্রিক ভাবে তেলের দর চড়ায় দেশে মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তা এবং বিশ্বের অর্থনীতির অনিশ্চয়তায় লগ্নিকারীরা পুরোপুরি এগুলিতে অন্য বারের মতো পুঁজি ঢালেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধে অস্থির সোনা-রুপোর বাজারও। প্রতি বার ভূ-রাজনৈতিক সমস্যায় এই দুই ধাতুর দরকে চড়তে দেখা গেলেও, এ বার তা হচ্ছে না। বরং তার মুখ নীচের দিকে। তথ্য বলছে, গত ২ মার্চ থেকে এখনও পর্যন্ত কলকাতায় খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট ১০ গ্রাম) দাম কমেছে ১০,৪০০ টাকা এবং খুচরো রুপো নেমেছে কেজিতে ৩৩,২০০ টাকা।

বাজার মহলের বক্তব্য, সাধারণত নিরাপদ লগ্নি হিসেবে অসময়ে সোনা-রুপোর কদর দেখা যায়। এ বারও দাম মাঝেমধ্যে মাথা তুলেছে। কিন্তু সামগ্রিক ভাবে তেলের দর চড়ায় দেশে মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তা এবং বিশ্বের অর্থনীতির অনিশ্চয়তায় লগ্নিকারীরা পুরোপুরি এগুলিতে অন্য বারের মতো পুঁজি ঢালেননি। বরং পণ্য বাজারে তেলের চাহিদা দেখা গিয়েছে বেশি। এই পরিস্থিতিতে সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীদের সতর্ক হয়ে সোনা-রুপোয় লগ্নির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। তাঁদের বক্তব্য, অস্থির বাজারে সোনার দাম কমলে অল্প করে তা কিনে রাখা যায়। কিন্তু রুপোর ক্ষেত্রে আরও বেশি সতর্ক হয়ে পা ফেলতে হবে। সকলেই বলছেন, যুদ্ধ আরও অনেক দিন ধরে চললে ধাতু দু’টির দাম ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা।

অঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানি বলেন, ‘‘মূলত তিনটি কারণে সোনা-রুপোর দাম এত অস্থির। প্রথমত, পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ সামরিক সরঞ্জাম কেনার জন্য সোনা বিক্রি করছে। দ্বিতীয়ত, দুবাইয়ে যে মজুত সোনা ছিল, এখন তারা সেগুলি বিক্রি করেছে। এর জেরে সেখানে সোনার দাম ভারতের থেকে কেজিতে প্রায় ৫ লক্ষ টাকা কমেছে। ভারত সেই সোনা আমদানি করায় দেশে দাম কমছে। তৃতীয়ত, এখন বিয়ের মরসুম না হওয়ায় গয়নার চাহিদাও নেই, এর জেরে দাম কমতে দেখা যাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন