Indian Car Market

দাম বেড়েছে কাঁচামালের, যুদ্ধ পরিস্থিতিতে ফের একদফা বাড়ছে গাড়ির দাম

টাটা মোটরস বলেছে, সব গাড়ির দাম ০.৫% বাড়ছে। অর্থাৎ পাঞ্চ, নেক্সন, অল্ট্রোজ়, কার্ভের মতো গাড়ির দাম ৩০০০-১৩,০০০ টাকা বাড়তে চলেছে। হুন্ডাই মোটরস জানিয়েছে, তাদের গাড়ির দাম বৃদ্ধির হার ০.৬%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৮:৪২
Share:

— প্রতীকী চিত্র।

যুদ্ধের পরিস্থিতিতে এমনিতেই সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। তারই মধ্যে নতুন ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে বাড়তে চলেছে বহু গাড়ির দর। জানুয়ারি নাগাদ একদফা দাম বাড়িয়েছিল সংস্থাগুলি। যুদ্ধের আবহে প্রায় সব কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ফের সেই পথে হাঁটছে তারা। মারুতি-সুজ়ুকি ছাড়া বাকি প্রায় সব সংস্থাই সে কথা জানিয়েছে। দাম বাড়তে পারে দু’চাকারও। ফলে গত বছর জিএসটি ছাঁটাইয়ের সুবিধার বেশির ভাগটাই মুছে যাবে বলে মনে করা হচ্ছে।

টাটা মোটরস বলেছে, সব গাড়ির দাম ০.৫% বাড়ছে। অর্থাৎ পাঞ্চ, নেক্সন, অল্ট্রোজ়, কার্ভের মতো গাড়ির দাম ৩০০০-১৩,০০০ টাকা বাড়তে চলেছে। হুন্ডাই মোটরস জানিয়েছে, তাদের গাড়ির দাম বৃদ্ধির হার ০.৬%। টাকার অঙ্কে ৫০০০-১৬,০০০। গাড়ির দাম ২.৫% (৬০,০০০ টাকা) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহিন্দ্রাও।

তবে মারুতি এখনও দাম বৃদ্ধির কথা জানায়নি। সংশ্লিষ্ট মহলের মতে, সব সংস্থা দাম বাড়ানোয় মারুতির ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তবে অন্য অংশের মতে, বছরের শুরুতে একদফা দাম বাড়িয়েছে সংস্থা। ফলে সম্ভবত এ বার সেই সিদ্ধান্ত নেবে না তারা। তবে মোটের উপরে এই যুদ্ধ পরিস্থিতিতে নতুন অর্থবর্ষের শুরুতে যে ফের গাড়ির দাম বৃদ্ধি ক্রেতাদের পকেটে চাপ ফেলতে চলেছে, তা হলফ করে বলাই যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন