কোনও শিল্পকেই বিশেষ সুবিধা দেওয়ার বিপক্ষে রাজন

কোনও শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া মানে আদপে তাকে ‘মৃত্যু’র মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন রঘুরাম রাজন। তাই সরকারের তরফে যেমন ওই পদক্ষেপের বিরোধী তিনি, তেমনই সমর্থক নন শিল্পমহলের প্রায়ই জানানো ‘কিছু করুন’ আর্জির। যে কারণে টানা পড়তে থাকা রফতানি চাঙ্গা করতে টাকার দাম কমানোরও পক্ষপাতী নন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:১৭
Share:

কোনও শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া মানে আদপে তাকে ‘মৃত্যু’র মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন রঘুরাম রাজন। তাই সরকারের তরফে যেমন ওই পদক্ষেপের বিরোধী তিনি, তেমনই সমর্থক নন শিল্পমহলের প্রায়ই জানানো ‘কিছু করুন’ আর্জির। যে কারণে টানা পড়তে থাকা রফতানি চাঙ্গা করতে টাকার দাম কমানোরও পক্ষপাতী নন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর।

Advertisement

স্পষ্টবাদী হিসেবে পরিচিত রাজন বৃহস্পতিবার লন্ডনে এক প্রবন্ধে লিখেছেন, ‘‘অনেকে জিজ্ঞেস করেন, কোন কোন শিল্পকে উৎসাহ দেওয়া উচিত? আমি বলি, তা করাই ওই শিল্পকে মেরে ফেলার নিশ্চিত প্রক্রিয়া। সরকারের কাজ শিল্পকে সহায়তা করা। তার দিশা ঠিক করা নয়।’’

রফতানির প্রসঙ্গ টেনে তাঁর যুক্তি, বিশ্ব অর্থনীতি টালমাটাল। রফতানি কমেছে বহু উন্নয়নশীল দেশের। ভারতও ব্যতিক্রম নয়। তাকে চাঙ্গা করতে শিল্প প্রায়ই সরকারের কাছে দাবি তোলে, কিছু করার। বিশেষত ডলারের সােপক্ষে টাকার দাম কমাতে সওয়াল করেন তাঁরা। অথচ ২০১৫-র শুরু থেকে এ পর্যন্ত টাকার দর প্রায় ৬% কমলেও রফতানি চাঙ্গা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement