Reliance Jio

বিনামূল্যে লাইভ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে জিয়ো! জেনে নিন কী ভাবে...

ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে বিনামূল্যে লাইভ দেখার সুযোগ করে দিল জিয়ো।

Advertisement

নিজস্ব প্রতিদেবন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ১৭:০৫
Share:

রিলায়্যান্স জিয়ো। ছবি- শাটারস্টক

রিলায়্যান্স জিয়ো নিয়ে এল ক্রিকেটপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় সুযোগ, একটাও ক্রিকেট ম্যাচ মিস না করার। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে, রিলায়্যান্স জিয়ো গ্রাহকদের বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের সব কটি ম্যাচ লাইভ দেখার সুযোগ করে দিল এ বার।

Advertisement

এই সুযোগটি কার্যকর করার জন্য হটস্টারের সঙ্গে রিলায়্যান্স জিয়ো পার্টনারশিপে যুক্ত হয়েছে। দর্শকদের আগে যেখানে ৩৬৫ টাকা দিয়ে হটস্টারে স্পোর্টস প্যাক চালু করে ম্যাচ দেখতে হত, সেই জায়গায় এখন এই পার্টনারশিপের দরুন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জিয়ো ব্যবহারকারীরা বিনামূল্যে দেখতে পারবেন। এবং তা দেখতে পাবেন হটস্টারের মাধ্যমেই।

পাশাপাশি মাই জিয়ো অ্যাপে ছোট গেম, ডাবড জিও ক্রিকেট প্লে-র মতো নানা ধরনের গেম খেলা এবং আকর্ষণীয় উপহার জেতার সুযোগ দিচ্ছে সংস্থা। এ ছাড়াও জিয়োর তরফে ২৫১ টাকা দিয়ে একটি আনলিমিটেড ক্রিকেট সিজন প্যাক লঞ্চ করার কথা জানানো হয়েছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৫১ দিনের জন্য ১০২ জিবি হাই স্পিড ডেটা পাবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার জন্য।

Advertisement

আরও পড়ুন: বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ এক বছর বাড়িয়ে দিল জিয়ো

আরও পড়ুন: বুমরা-চহাল বিক্রমে বেসামাল দক্ষিণ আফ্রিকা

Advertisement

বছরের প্রথম দিকেই আইপিএল, বিসিসিআই-এর ম্যাচগুলি বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছিল রিলায়েন্স জিয়ো। এ বার একই রকম ভাবে, ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে বিনামূল্যে লাইভ দেখার সুযোগ করে দিল জিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement