Indian Economy

যুদ্ধে মুছে গিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা! অনিশ্চয়তার বাজারে সেরা কৌশল জানিয়ে দিল সেবি

ভারতেও শেয়ার বাজার নেমে গিয়েছে অনেকটা নীচে। যুদ্ধ শুরুর পর থেকে সেনসেক্স পিছলেছে ৫০০০-এর বেশি। লগ্নিকারীদের ৩৩ লক্ষ কোটি টাকার বেশি শেয়ার সম্পদ কমে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৭:১১
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধে অনিশ্চয়তা গ্রাস করেছে গোটা বিশ্বকে। ভারতেও শেয়ার বাজার নেমে গিয়েছে অনেকটা নীচে। যুদ্ধ শুরুর পর থেকে সেনসেক্স পিছলেছে ৫০০০-এর বেশি। লগ্নিকারীদের ৩৩ লক্ষ কোটি টাকার বেশি শেয়ার সম্পদ কমে গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে সাধারণ খুচরো লগ্নিকারীদের উদ্দেশে বার্তা দিলেন, এমন অনিশ্চিত সময়ে সেরা কৌশল হল ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা। দীর্ঘ মেয়াদে সমস্ত মেঘ কেটে যায় এবং বাজার আরও পোক্ত হয়ে ওঠে।

উদাহরণ হিসেবে তিনি কোভিড-কাল এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর সময়কার কথাও উল্লেখ করেন। তুহিনের দাবি, ভূ-রাজনৈতিক সমস্যা হোক বা কৃত্রিম মেধার (এআই) মতো প্রযুক্তিজনিত সঙ্কট— বাজারে বিভিন্ন সময়ে আলোড়ন তৈরি হতে পারে। তবে সেগুলি সময়ের সঙ্গে ধীরে-ধীরে কমেও যায়।

তুহিনের কথায়, ‘‘অনিশ্চয়তার সময় অস্থিরতা তৈরি না হওয়া মানে বাজার মজবুত, তা কিন্তু নয়। অস্থিরতা বাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য। তার আসল শক্তি আত্মবিশ্বাস, যা নিশ্চিত করে অসময়েও ব্যবস্থাটি স্বচ্ছ, বৈধ, দক্ষ ভাবে কাজ করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন