West Bengal Election 2026

আইএসএফ-রফা জারি, দাবি বহাল আরএসপি-র

দু’পক্ষের টানাপড়েন জারি রয়েছে। বাম শরিক দল আরএসপি-র রাজ্য কমিটির বৈঠকেও শনিবার আইএসএফের জন্য বাম আন্দোলনের প্রশ্নে ক্ষতি স্বীকারের আশঙ্কা নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৮:২৯
Share:

নওশাদ সিদ্দিকী। —ফাইল চিত্র।

বামফ্রন্টের মধ্যে আসনের জট এখনও ছাড়েনি। এরই মধ্যে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে ফের আলোচনা শুরু করল সিপিএম। তবে সূত্রের খবর, কয়েকটি আসনের প্রশ্নে নিষ্পত্তি করা গেলেও উত্তর ২৪ পরগনার চারটি আসন ঘিরে সমস্যা রয়েই গিয়েছে। সিপিএমের জেলা নেতৃত্ব আইএসএফের জন্য ওই আসনগুলি ছেড়ে দিতে এখনও রাজি নন। ফলে, দু’পক্ষের টানাপড়েন জারি রয়েছে। বাম শরিক দল আরএসপি-র রাজ্য কমিটির বৈঠকেও শনিবার আইএসএফের জন্য বাম আন্দোলনের প্রশ্নে ক্ষতি স্বীকারের আশঙ্কা নিয়ে আলোচনা হয়েছে। আরএসপি-র সিদ্ধান্ত, এখনও পর্যন্ত ফয়সালা হওয়া ১৪টি আসনের প্রার্থীদের তালিকা আলিমুদ্দিন স্ট্রিটে পাঠিয়ে আরও পাঁচ আসনের দাবি বজায় রাখবে তারা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) ‘বিচারাধীন’ ভোটারদের নিষ্পত্তি করে তবেই ভোট করার দাবিও তুলেছে আরএসপি। দলের রাজ্য সম্পাদক তপন হোড় বিবৃতিতে বলেছেন, ‘‘লক্ষ লক্ষ বিচারাধীন ভোটারদের বিষয়ে চূড়ান্ত ফয়সালা না-করে নির্বাচন হলে অসমের মতোই পশ্চিমবঙ্গ সামাজিক বিদ্বেষ, বিভাজনের স্থায়ী ক্ষেত্রে অবনত হবে। এক জন প্রকৃত ভোটারকেও ভোটাধিকার থেকে বঞ্চিত করে নির্বাচন অনৈতিক ও অগণতান্ত্রিক’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন