অস্থির বাজারে পড়ল সূচক

চূড়ান্ত অনিশ্চিত বাজারে পড়ল শেয়ার বাজার। আগের দিন ১৮৩ পয়েন্ট বাড়ার পর বুধবার সেনসেক্স পড়ল ৯৪.৯৮। দাঁড়াল ২৬,৬০২.৮৪ অঙ্কে। নিফ্‌টিও ৩৯.৩৫ পয়েন্ট কমে থিতু হয় ৮,১৮২.৪৫ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০২:০১
Share:

চূড়ান্ত অনিশ্চিত বাজারে পড়ল শেয়ার বাজার। আগের দিন ১৮৩ পয়েন্ট বাড়ার পর বুধবার সেনসেক্স পড়ল ৯৪.৯৮। দাঁড়াল ২৬,৬০২.৮৪ অঙ্কে। নিফ্‌টিও ৩৯.৩৫ পয়েন্ট কমে থিতু হয় ৮,১৮২.৪৫ অঙ্কে।

Advertisement

নভেম্বরে মূল্যবৃদ্ধি কমলেও, তার প্রভাব পড়েনি বাজারে। নোট কাণ্ডের জেরে মূল্যবৃদ্ধি কমাকে বাজার আমল দিচ্ছে না বলে ধারণা বিশেষজ্ঞদের। বরং সকলেরই চোখ এখন আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক সুদের হার বাড়ায় কি না, সেই দিকে। যার প্রভাব বৃহস্পতিবার পড়বে বাজারে। বিশেষজ্ঞদের অবশ্য ধারণা, ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত যদি সুদ বাড়ানো হয়, তা হলেও বাজার স্বল্প মেয়াদে কিছুটা পড়বে। কিন্তু দীর্ঘ মেয়াদে তার কোনও বিরূপ প্রভাব পড়বে না।

মুনাফা কমায় এ দিন কোল ইন্ডিয়ার শেয়ার দর উল্লেখযোগ্য ভাবে কমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement