তাজপুর বন্দর প্রকল্পে দরপত্র শীঘ্রই

ছ’মাসের মধ্যেই তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য দরপত্র চাইবে রাজ্য। সব মিলিয়ে যে প্রকল্প টানবে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ। শুক্রবার রাজ্য শিল্পোন্নয়ন নিগম ও বণিকসভা ফিকি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:০১
Share:

ছ’মাসের মধ্যেই তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য দরপত্র চাইবে রাজ্য। সব মিলিয়ে যে প্রকল্প টানবে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ। শুক্রবার রাজ্য শিল্পোন্নয়ন নিগম ও বণিকসভা ফিকি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

রাজ্যে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা বহু দিনের। বিশেষ করে কলকাতা ও হলদিয়া বন্দরের নাব্যতা ক্রমশ তলানিতে ঠেকায় নতুন একটি বন্দর তৈরির দাবি বহু দিন ধরেই করে আসছে শিল্পমহল। সেই পরিকল্পনাই এ বার বাস্তবায়িত হতে চলেছে বলে দাবি রাজ্যের। মন্ত্রীর দাবি, সব মিলিয়ে প্রকল্পটিতে ৬,০০০ কোটি লগ্নি হবে। আর কর্মসংস্থান তৈরি হবে কমপক্ষে দশ হাজার।

তাজপুর প্রকল্পে বিনিয়োগ টানতে ইতিমধ্যেই মাঠে নেমেছে রাজ্য। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিজে গোষ্ঠী, আদানি গোষ্ঠী ও এসার গোষ্ঠীর প্রতিনিধিরা। অমিতবাবু জানান, বিশেষজ্ঞ সংস্থা ক্রিসিল প্রকল্প সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে। সেখানে তারা বিনিয়োগের উপর লাভের হার ১৮ শতাংশে দাঁড়ানোর পূর্বাভাস দিয়েছে বলে দাবি তাঁর।

Advertisement

এই প্রকল্প ঘিরে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন প্রসঙ্গে অবশ্য এ দিন মন্তব্য করতে চাননি অমিতবাবু। তিনি শুধু বলেন, সাগরে গভীর সমুদ্র বন্দর গড়তে রাজ্যকে যাবতীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি কেন্দ্র আগেই দিয়েছিল। কিন্তু তাজপুর বন্দর নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও রকম প্রস্তাব আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement