Indian Economy

বুনিয়াদ মজবুত হলেও ইরান যুদ্ধে ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে, জানাল কেন্দ্রের রিপোর্ট

মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, নতুন ২০২৬-২৭ অর্থবর্ষ শুরু হয়েছে অভ্যন্তরীণ মজবুত অর্থনীতি এবং বাহ্যিক অস্থিরতাকে সঙ্গী করে। গত অর্থবর্ষে মূল্যবৃদ্ধি বাদে ভারতের প্রকৃত বৃদ্ধির হার ৭.৬% হবে বলে অনুমান ছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:০৩
Share:

— প্রতীকী চিত্র।

অর্থনীতির বুনিয়াদ মজবুত হলেও, পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারতকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বলে জানাল অর্থ মন্ত্রকের মাসিক রিপোর্ট। মূলত জ্বালানি, সার ও বিভিন্ন শিল্পের কাঁচামাল-সহ পণ্যের জোগান-শৃঙ্খল বিপর্যস্ত হওয়াকেই এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। যা এক দিকে আমদানি খরচ বাড়িয়েছে, অন্য দিকে প্রভাব ফেলেছে বাণিজ্যে। এর জের আগামী দিনে দেশের আর্থিক বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধিতে পড়তে পারে বলে সতর্ক করেছে সরকার।

মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, নতুন ২০২৬-২৭ অর্থবর্ষ শুরু হয়েছে অভ্যন্তরীণ মজবুত অর্থনীতি এবং বাহ্যিক অস্থিরতাকে সঙ্গী করে। গত অর্থবর্ষে মূল্যবৃদ্ধি বাদে ভারতের প্রকৃত বৃদ্ধির হার ৭.৬% হবে বলে অনুমান ছিল। কিন্তু পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সমস্যা আগামী দিনে আর্থিক বৃদ্ধির সমীকরণ বদলে দিতে পারে। তা সত্ত্বেওএখনও বিশ্বের অর্থনীতির তুলনায় ভাল জায়গায় দাঁড়িয়েছে দেশ। আইএমএফ-ও চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৬.৫% করেছে।

তবে একই সঙ্গে যুদ্ধের ফলে জ্বালানি, সার ও কাঁচামালের সমস্যা চলতে থাকলে মূল্যবৃদ্ধির হার আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এমনিতেই অশান্তির কারণে পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন দেশে রফতানি কমেছে ৭.৪%। তার উপরে অনাবাসীদের ভারতে মুদ্রা পাঠানোর পরিমাণও ধাক্কা খেয়েছে। যুদ্ধ চললে যা আরও মাথা নামাতে পারে। এই ঘটনা রাজকোষ ঘাটতির পাশাপাশি, আর্থিক বৃদ্ধিতেও প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন