Housing Complex

ব্যাঙ্কে গৃহঋণের সুদ কমলেও লাভ হল না, যুদ্ধের উত্তাপে দেশ জুড়ে কমল ফ্ল্যাট-বাড়ি বিক্রি

কলকাতায় জানুয়ারি-মার্চে আবাসন বিকিয়েছে ৪০৪৩টি। দেশে সেই সংখ্যা প্রায় ৮৫,০০০। দিল্লি ও পুণেতে বিক্রি কমেছে প্রায় ১১% হারে। মুম্বইতেও শুকিয়েছে চাহিদা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৪৫
Share:

— প্রতীকী চিত্র।

ব্যাঙ্কে গৃহঋণের সুদ কিছুটা কমেছে। তবে তাতে চিঁড়ে ভিজল না। পশ্চিম এশিয়ার অশান্তি ফের ছায়া ফেলল ভারতের আবাসন বাজারে। এই ক্ষেত্রের উপদেষ্টা নাইট ফ্র্যাঙ্ক মঙ্গলবার জানিয়েছে, দেশের প্রধান আটটি শহরকে নিয়ে করা সমীক্ষায় স্পষ্ট, জানুয়ারি-মার্চে সব মিলিয়ে ফ্ল্যাট-বাড়ি বিক্রি আগের বছরের ওই তিন মাসের তুলনায় কমেছে ৪%। তবে শহর ধরে বিচার করলে কলকাতা-সহ চারটি শহরে বিক্রি ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি চেন্নাইতে, ৯%। তার পরেই কলকাতা, বৃদ্ধির হার ৫%।

তথ্য বলছে, কলকাতায় জানুয়ারি-মার্চে আবাসন বিকিয়েছে ৪০৪৩টি। দেশে সেই সংখ্যা প্রায় ৮৫,০০০। দিল্লি ও পুণেতে বিক্রি কমেছে প্রায় ১১% হারে। মুম্বইতেও শুকিয়েছে চাহিদা। সংস্থার চেয়ারম্যান শিশির বৈজল বলেন, ‘‘ভূ-রাজনৈতিক পরিস্থিতি যে রকম, তাতে চাহিদা কমা স্বাভাবিক। তবে পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে। ফলে আগামী ত্রৈমাসিকে বিক্রি বাড়তে পারে।’’ গত বছরের শেষ দিকে বিক্রি বৃদ্ধির হার চড়া থাকাও জানুয়ারি-মার্চের স্তিমিত থাকার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

সমীক্ষা জানাচ্ছে, আলোচ্য তিন মাসে কলকাতায় ৫০ লক্ষ টাকার কম দামের আবাসনের (সাধ্যের আবাসন) বিক্রি কমেছে ৫%। তবে ৮% বেড়েছে ৫০ লক্ষ থেকে এক কোটি দামের। ১-২ কোটি মূল্যের বিক্রি বেড়েছে ৫০%। নাইট ফ্র্যাঙ্কের সিনিয়র ডিরেক্টরজয়দীপ পালের মতে, দেশে যখন বিক্রিকমছে, তখন কলকাতায় তা বৃদ্ধির তথ্য এখানে আবাসনের চাহিদাকেই তুলে ধরে। তবে আগের মতো ছোট আস্তানার চাহিদা ফেরেনি এখনও। বরং বড় ফ্ল্যাট বিক্রির হার বেশি। আবার চাহিদা বাড়লেও দাম সে ভাবে বাড়েনি, দাবি সমীক্ষায়। বৃদ্ধি মাত্র ৩%। গত তিন মাসে দেশে বাণিজ্যিক জায়গার ভাড়া বৃদ্ধিতেও শীর্ষে কলকাতা। সেরা বিক্রি বৃদ্ধির নিরিখেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন