Pre- Budget Session

মঙ্গলে প্রাক্-বাজেট বৈঠক, তার আগে শিল্প মহলের প্রত্যাশা শুনল রাজ্য

গত মাসে বাংলায় সরকার গড়ার পর থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিয়ম করে শিল্প মহলের সঙ্গে কথা বলছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৯:১৫
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

রাজ্যের নতুন সরকারের কাছ থেকে শিল্প মহলের কী প্রত্যাশা, দাবি-দাওয়াই বা কী, তা নিয়ে প্রথম সারির বণিকসভাগুলির সঙ্গে এক বৈঠকে বসেছিলেন প্রশাসনের শীর্ষকর্তারা। সূত্রের খবর, সাম্প্রতিক ওই আলোচনায় প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি, বিস্তারিত ভাবে নিজেদের চাহিদার কথা জানিয়েছে বণিক মহল। উত্থাপন করেছে জমি নীতি, আর্থিক উৎসাহ বা ইনসেনটিভ নীতি থেকে শুরু করে একাধিক বিষয়। জানা গিয়েছে, এই আবহেই আজ শিল্প মহলের সঙ্গে প্রাক্‌-বাজেট বৈঠকে বসছে রাজ্য।

গত মাসে বাংলায় সরকার গড়ার পর থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিয়ম করে শিল্প মহলের সঙ্গে কথা বলছেন। তাদের দাবি-দাওয়া জানতে চাইছেন। সরকারের পক্ষ থেকে শিল্পের বক্তব্য জানতে চাওয়া হল এই প্রথম। সূত্র জানিয়েছে, ওই বৈঠকে ছিলেন শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। যদিও শিল্পের একাংশের মতে, দফতরের দায়িত্বে কতদিন তিনি থাকবেন, তা নিয়ে প্রশাসনিক মহলেই জল্পনা রয়েছে। বৈঠকে উপস্থিত আর এক শিল্প প্রতিনিধির প্রশ্ন, রাজ্যে এখনও শিল্পমন্ত্রী মনোনীত হয়নি। তার আগে এমন সভা কাজে আসবে?

এ দিকে আজ, মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্র সব বণিকসভা এবং শিল্প সংগঠনগুলিকে প্রাক্-বাজেট বৈঠকে ডেকেছেন। রাজ্যে নতুন সরকারের প্রথম বাজেটে তাদের দাবি-দাওয়া শুনবেন প্রশাসনের কর্তারা। খবর, সকালে বিশ্ব বঙ্গ মেলা প্রাঙ্গনে এই বৈঠক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন