আশায় ভর করে বছর শুরু বাজারের

শুক্রবার সেনসেক্স উঠল মাত্র ৪৩.৩৬ পয়েন্ট। কিন্তু তা সত্ত্বেও ২০১৬ সালে বাজার নিরাশ করবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যার কারণ দু’টি। এক, বছর শুরুর দিনেই বিমান জ্বালানির দাম ১০% কমে যাওয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ০২:৫৩
Share:

শুক্রবার সেনসেক্স উঠল মাত্র ৪৩.৩৬ পয়েন্ট। কিন্তু তা সত্ত্বেও ২০১৬ সালে বাজার নিরাশ করবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যার কারণ দু’টি। এক, বছর শুরুর দিনেই বিমান জ্বালানির দাম ১০% কমে যাওয়া। দেশের বিমান পরিবহণ ক্ষেত্র চাঙ্গার পক্ষে যা উপযোগী। দুই, ভারতের শেয়ার বাজারে বিদেশি আর্থিক লগ্নিকারী সংস্থাগুলির ফিরে আসা। ২০১৫ সালের শেষ দু’দিনে তারা এ দেশে ১,৪০০ কোটি টাকা ঢালায় বিশেষজ্ঞদের ধারণা, ২০১৬ সালে তাদের প্রধান গন্তব্য হবে ভারতই।

Advertisement

বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘বৃদ্ধির নিরিখে বিশ্বে ভারত এক নম্বর। ফলে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির অন্য দেশকে বাছা শক্ত। যারা গত বছরে লগ্নি গুটিয়েছিল, তারা নতুন বছরে ফিরবে।’’ স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখের মতে, ‘‘বৃদ্ধি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা, বিশ্ব বাজারে তেলের দর কমা ইত্যাদি কারণে বাজার তেজী থাকবে। অপেক্ষা জিএসটি পাশের। ’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement