ছোট কারখানার জন্য বিল শীঘ্রই

চল্লিশ জনেরও কম কর্মী কাজ করেন, এমন ছোট কারখানার জন্য আলাদা বিল আনতে চায় কেন্দ্র। শ্রম মন্ত্রক এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন চেয়েছে। সংসদের আসন্ন বােজট অধিবেশনে বিলটি পেশ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৬
Share:

চল্লিশ জনেরও কম কর্মী কাজ করেন, এমন ছোট কারখানার জন্য আলাদা বিল আনতে চায় কেন্দ্র। শ্রম মন্ত্রক এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন চেয়েছে। সংসদের আসন্ন বােজট অধিবেশনে বিলটি পেশ হবে।

Advertisement

সরকারি সূত্রের দাবি, ছোট কারখানাগুলিতে কর্মী নিয়োগ, তাঁদের সুযোগ-সুবিধা ও কাজের পরিবেশ সংক্রান্ত বিষয়কে নিয়মের মধ্যে বাঁধবে এই বিল। যার লক্ষ্য, অহেতুক ঝক্কি থেকে মুক্তি দিয়ে দেশে সহজে ছোট ব্যবসা তৈরিতে উৎসাহ দেওয়া। যে-কারণে প্রভিডেন্ট ফান্ড, ইএসআই-সহ কর্মী সংক্রান্ত ১৪টি নিয়ম মানতে বাধ্য থাকবে না সংস্থাগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement